বিসমিল্লাহির রাহমানির রাহিম

বিনামূল্যে আসল মাষ্টার কার্ড নিয়ে নিন!!

সুবিধাগুলো ০১. ১০০% আসল মাষ্টার কার্ড আপনার কাছে পাঠানো হবে। ০২. প্রায় সকল ওয়েবসাইটে কেনাকাটা করতে পারবেন (যেমন hostgator, namecheap, godaddy, amazon etc)

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label ল্যাপটপ. Show all posts
Showing posts with label ল্যাপটপ. Show all posts

Friday, January 24, 2014

ল্যাপটপের চার্জ ধরে রাখার সহজ ৬ কৌশল


আপনার হাতে একগাদা কাজ। অথচ, ল্যাপটপের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেছে। কাছাকাছি কোন পাওয়ার সকেটও নেই, যেখান থেকে ল্যাপটপটি চার্জ দিয়ে নিতে পারেন। ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে আমাদের এ ধরনের সমস্যায় হরহামেশাই পড়তে হয়।
দুশ্চিন্তার কারণ নেই। কারণ, ব্যাটারির আয়ু দীর্ঘায়িত করার কিছু সহজ সমাধান রয়েছে। ল্যাপটপ ব্যবহারকারীদের উচিত এ বিষয়গুলোকে দৈনন্দিত অভ্যাসে পরিণত করে নেয়া। তা হলে আর অনাকাক্সিক্ষত বিড়ম্বনায় পড়তে হবে না। নিচে সহজ ৬টি টিপস দেয়া হলো:
ডিসপ্লে: মোবাইলের মতো ল্যাপটপ স্ক্রিনও বেশি পাওয়ার ব্যবহার করে। সে কারণে স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা চোখের জন্য সহনীয় মাত্রায় যতোটা কমিয়ে ব্যবহার করা যায়, ততোটাই ভালো। যদি আপনার কিবোর্ডে ব্যাকলাইট থাকে, তবে সেটিও সেটিংস থেকে বন্ধ করে দিন। এতে ব্যাটারির আয়ু দীর্ঘায়িত হবে।
 এক্সটার্নাল ডিভাইস: ল্যাপটপের ইউএসবি পোর্টে যে কোন ধরনের এক্সটার্নাল ডিভাইস চালু থাকলে, তা আপনার ল্যাপটপ থেকে অনবরত পাওয়ার টানতে থাকবে। এক্সটার্নাল ডিভাইসটির কাজ শেষ হয়ে গেলে, সেটি ইউএসবি পোর্ট থেকে খুলে ফেলার অভ্যাসই শ্রেয়।
ওভারহিটিং বা অতিরিক্ত গরম হওয়া: ল্যাপটপ বেশি গরম হলে, ভেতরের ফ্যানগুলো আরও দ্রুত ঘুরতে শুরু করে। আর তা স্বাভাবিকভাবেই বেশি ব্যাটারি খরচ করে। সে কারণে একটি ল্যাপটপ কুলার কিনে নিন। এতে আপনার ল্যাপটপটি অতিরিক্ত গরম হবে না।
হাইবারনেশনে রাখুন: ল্যাপটপ স্ট্যান্ডবাই মোডে না রেখে হাইবারনেশনে রাখুন। এতে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে ও ব্যাটারির চার্জ অনেক বেশি সময় থাকবে। হাইবারনেশনে ল্যাপটপ বন্ধ হলেও, আপনি শেষ যেভাবে কাজগুলো সংরক্ষণ করছিলেন বা যে উইন্ডোগুলো খুলেছিলেন, ল্যাপটপটি চালু করলে ঠিক সে অবস্থাতেই সেগুলো পাবেন।
উইন্ডোজের পাওয়ার প্ল্যান: ল্যাপটপে উইন্ডোজের সঙ্গে বিল্ট-ইন পাওয়ার প্ল্যান সেটিংসও পাচ্ছেন। তাই চিন্তার কিছু নেই। বিভিন্ন অপশন; যেমন- ডিসপ্লে ব্রাইটনেস বাড়ানো বা কমানো, কখন ডিসপ্লে ডিম বা অনুজ্জ্বল করতে এবং বন্ধ করতে চান, হার্ড-ড্রাইভসমূহ ও ইউএসবি পাওয়ার বন্ধ করতে চান, সেগুলো সংযোজিত রয়েছে।
ব্যাটারি কেস: এ অ্যাপ্লিকেশনটি ব্যাটারির সম্পূর্ণ স্ট্যাটাস দেখায়। শুধু তাই নয়। কতোটুকু ব্রাইটনেসে ব্যাটারি কতোক্ষণ চলবে সে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে সেখানে। ব্যাটারির বর্তমান কন্ডিশন কেমন, তাও জানতে পারবেন। সিপিইউ ও হার্ড-ড্রাইভ অতিরিক্ত গরম হয়ে গেলেও, সেটা প্রদর্শন করে ব্যাটারি কেস অ্যাপ্লিকেশন।

Saturday, January 11, 2014

বিশ্বের প্রথম ইউএইচডি ডিসপ্লের ল্যাপটপ


এইচডি বা হাই ডেফিনেশন মানের তুলনায় চারগুণ বেশি রেজুলেশনের আলট্রা হাই ডেফিনেশন বা ফোরকে ডিসপ্লেযুক্ত ল্যাপটপ তৈরি করেছে তোশিবা। প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বে তারাই প্রথম ফোরকে ইউএইচডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপ উন্মুক্ত করছে।
৭ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া কনজ্যুমার ইলেকট্রনিকস ২০১৪ শো উপলক্ষে নতুন দুটি মডেলের ল্যাপটপ প্রদর্শন করছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান তোশিবা।
গত মঙ্গলবার টেকরা ডব্লিউ৫০ ও স্যাটেলাইট পি৫০টি মডেলের ল্যাপটপ দুটি প্রদর্শন করেছে তোশিবা। তোশিবা জানিয়েছে, বিশ্বে প্রথমবারের মতো ফোরকে প্রযুক্তির ডিসপ্লে যুক্ত করা হয়েছে এই দুটি মডেলে। অবশ্য উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপ দুটির দাম এখনও প্রকাশ করেনি তোশিবা কর্তৃপক্ষ।
উইন্ডোজের সর্বশেষ সংস্করণের ফোরকে ডিসপ্লেনির্ভর ল্যাপটপ উন্মুক্ত করায় উইন্ডোজ নির্মাতা মাইক্রোসফটও উচ্ছ্বসিত। এক ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছে, পেশাদার ও উত্সাহীদের জন্য ১৫.৬ ইঞ্চি মাপের আলট্রা এইচডি ডিসপ্লেযুক্ত যে ল্যাপটপ এনেছে তাতে ফিচার হিসেবে থাকছে  উইন্ডোজ ৮.১ ওএস। এ ডিসপ্লের কারণে ল্যাপটপ ডিসপ্লে রেজুলেশনকে পরবর্তী স্তরে নিয়ে গেল তোশিবা।
এ বছরের মাঝামাঝি সময়ে এই দুটি মডেলের ল্যাপটপ বাজারে ছাড়বে তোশিবা। এ ল্যাপটপে উন্নত মানের ছবি ও ভিডিও দেখার সুবিধা পাবেন ব্যবহারকারী।

পূর্বে প্রকাশিত হয়েছে এখানে

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd