বিসমিল্লাহির রাহমানির রাহিম

বিনামূল্যে আসল মাষ্টার কার্ড নিয়ে নিন!!

সুবিধাগুলো ০১. ১০০% আসল মাষ্টার কার্ড আপনার কাছে পাঠানো হবে। ০২. প্রায় সকল ওয়েবসাইটে কেনাকাটা করতে পারবেন (যেমন hostgator, namecheap, godaddy, amazon etc)

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts

Sunday, August 7, 2016

বড়াইগ্রাম উপজেলার সকল ইউনিয়ন সচিব ওবং ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম (এম.আই .এস) প্রশিক্ষণ

এল জি এসপি-২ এর আওতায়  ইউনিয়ন পরিষদকে ডিজিটাল সিসটেমে পরিচালিত করার লক্ষে অর্থাৎ অনলাইন ভিত্তিক করার লক্ষে সরকার সারাদেশে পর্যায়ক্রমে ইউনিয়ন সচিব এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় সি সি লি চাইনিজ এন্ড থাই রেষ্টুরেন্ট নাটোর-এ তিন দিন ব্যাপী  বড়াইগ্রাম উপজেলার সকল ই উনিয়ন পরিষদ সচিব এবং ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম (এম.আই .এস)

 বিষয়ে প্রশিক্ষণ গত ০৩-০৮-২০১৬ খ্রীঃ হতে শুক্রবার (০৫-০৮১৬ খ্রীঃ) পর্যন্ত সফল ভাবে সম্পন্ন হল । এ প্রশিক্ষনে কোর্স পরিচালক: জনাব মো: খলিলুর রহমান, জেলা প্রশাসক,নাটোর, কোর্স সমন্বয়ক: জনাব মো: এনামুল হক, উপ-পরিচালক, স্থানীয় সরকার,নাটোর ও ডি এফ, নাটোর, মহোদয় উপস্থিত ছিলেন।

Tuesday, March 11, 2014

পেনড্রাইভে গতি বাড়বে

যেসব কম্পিউটারে ধীরগতির হার্ডডিস্ক ড্রাইভ এবং কম মেমোরি রয়েছে, সেগুলোতে বাড়তি ইউএসবি পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড ব্যবহার করে গতি বাড়ানো যাবে। হার্ডডিস্ক ড্রাইভের উইন্ডোজ এক্সপেরিয়েন্স ইনডেক্স ৪.০-এর নিচে (কম্পিউটারে ডান ক্লিক করে প্রপার্টিজে দেখা যাবে), উইন্ডোজের রেডিবুস্ট ব্যবহার করে এ কাজটি করা যায়। উইন্ডোজ ভিসতা, উইন্ডোজ ৭ এবং ৮ অপারেটিং সিস্টেমে রেডিবুস্ট সুবিধা পাওয়া যাবে। উইন্ডোজ সুপারফেচ অ্যালগরিদমের সাহায্যে রেডিবুস্ট ব্যবহারকারীর ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ও সিস্টেম ফাইলগুলো পেনড্রাইভ অথবা মেমোরি কার্ডে ক্যাশ করে রাখে। এসব ড্রাইভ যেহেতু দ্রুত ডেটা সিগন্যাল পথে যুক্ত থাকে, তাই ফাইল ক্যাশিং-ক্ষমতা থাকে বেশি। ২৫৬ মেগাবাইট থেকে ৩২ গিগাবাইট ধারণক্ষমতার পেনড্রাইভ বা মেমোরি কার্ড রেডিবুস্ট ফিচারে কাজ করবে। এ ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে যদি আপনার কম্পিউটারের র‌্যামের অন্তত দ্বিগুণ ক্ষমতার মেমোরি ব্যবহার করা যায়। আর কম্পিউটারের প্রাথমিক ডিস্ক যদি এসএসডি (সলিড স্টেট ড্রাইভ) হয়, তাহলে রেডিবুস্ট ব্যবহারের দরকার নেই। 
যেভাবে সুবিধাটি পাবেন: কম্পিউটারে কোনো পেনড্রাইভ বা মেমোরি কার্ড ঢোকালে অটোপ্লে উইন্ডো আসে। সেখানে Speed up my system অপশন পেলে বোঝা যাবে সেটি রেডিবুস্ট ফিচারে ব্যবহারের জন্য উপযুক্ত। এর পরের উইন্ডোতে Dedicate this device to ReadyBoost নির্বাচন করে OK করতে হবে। এ ছাড়া উইন্ডোজ এক্সপ্লোরার দিয়ে কম্পিউটার খুলে পেনড্রাইভ বা মেমোরি কার্ডটিতে ডান ক্লিক করে প্রপার্টিজ নির্বাচন করুন। তারপর রেডিবুস্ট ট্যাবে ক্লিক করে ওপরের উইন্ডোটি পেলে একইভাবে সেটিংস ঠিক করে নিন। সুবিধাটি চালু হওয়ার পর হঠাৎ পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি কম্পিউটার থেকে খুলে নিলেও সমস্যা নেই। ক্যাশড ফাইলগুলোর আসল কপি কম্পিউটারে থেকেই যায়। সুবিধা বাতিল করতে চাইলে রেডিবুস্ট ট্যাবে গিয়ে Do not use this device নির্বাচন করে ওকে করুন। 
(সংগ্রহীত)

Monday, March 3, 2014

স্মরণশক্তি বৃদ্ধির কিছু বৈজ্ঞানিক কৌশল !!!


আমরা অনেক সময় অনেক কিছু মনে রাখতে পারি না, ভুলে যাই। বিশেষ করে বাজারে গেলে বা কোনো কিছু কিনতে গেলে এমন ঘটনা প্রায়শই ঘটে থাকে। কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি। সবার মনে রাখার ক্ষমতা বা স্মরণশক্তি এক রকম থাকে না। আমরা গ্রীক বিজ্ঞানীদের কাছ থেকে এ তথ্য পাই যে- মানুষের মস্তিষ্কের ১৪ বিলিয়ন স্নায়ুকোষ একে অপরের সাথে সংযুক্ত হয়ে একটা ইলেকট্রো কেমিক্যাল চক্র তৈরি করে, একে এনগ্রাম বলে। প্রতিটা এনগ্রাম এর পথই হলো স্মরণশক্তি। জেনেটিক বিজ্ঞানীরা বলেন, পিতামাতার স্মরণশক্তি বা মেধাশক্তি বেশি থাকলে সন্তানরাও সে রকম হয়। এজন্য স্মরণশক্তির বংশগতির বৈশিষ্ট্যের একক জিনের ওপর শতকরা ৬০ ভাগ নির্ভরশীল। বাকি ৪০ ভাগ পরিবেশ, পুষ্টিকর খাদ্য ও মস্তিষ্কের চর্চার ওপর নির্ভর করে। গবেষকদের মতে, কোনো শিশু কম বুদ্ধি বা কম স্মরণশক্তিসম্পন্ন জিন বহন করলেও ভালো পরিবেশের কল্যাণে ভালো বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে।সুতরাং সহায়ক পরিবেশ পেলে এবং মস্তিষ্কের কিছু চর্চা করলে স্মরণশক্তি বাড়ানো সম্ভব। জেনে নিন স্মরণশক্তি বৃদ্ধি করার কিছু কৌশল বা সুত্র।

আয়ুর্বেদিক উপায় :

প্রাচীন আর্য়ুবেদ চিকিত্সায় স্মরণশক্তি বৃদ্ধির বেশ কিছু উপায় রয়েছে। যেমন কচি বেলপাতা খাঁটি ঘিয়ে ভেজে খেলে স্মরণশক্তি বৃদ্ধি পায়। আবার ব্রাহ্মী শাক এমন একটি ভেষজ উপাদান, যা স্মরণশক্তি বৃদ্ধির নানা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। মস্তিষ্ককে সজীব করার একটি আয়ুর্বেদিক উপায় হলো – দশটি কাঠ বাদাম, দুটি ছোট সাদা এলাচ, দুটি শুকনা খেজুর একটি মাটির পাত্রে আগের দিন পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকলে বাদামের খোসা ছাড়িয়ে, এলাচের দানা বের করে, শুকনো খেজুরের বিচি বের করে এক সাথে ৩০ গ্রাম চিনির সাথে মিহি করে বেটে নিতে হবে। এই মিশ্রণ ২৫ গ্রাম মাখনের সাথে মিশিয়ে প্রতিদিন খেলে মস্তিষ্ক সজীব থাকে এবং স্মরণশক্তি বৃদ্ধি পায়।

ব্যায়াম করুন :

জানেন কি নিয়মিত ব্যায়াম স্মরণশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে? বিশেষ করে অ্যারোবিকস ব্যায়াম এক্ষেত্রে বেশি সহায়ক। তালে তালে নির্দিষ্টভাবে ব্যায়াম করতে হয় বলে তা মস্তিষ্কের চর্চারও কারণ হয়ে দাঁড়ায়। পদ্ধতি মনে রাখতে মস্তিষ্কে চাপ প্রয়োগ হয়, ফলে স্মরণশক্তি স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। আবার যোগব্যায়ামও স্মরনশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। যোগব্যায়ামের কিছু আসনে মস্তিষ্ক পূর্ণ বিশ্রাম পায়। ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং মনে রাখার ক্ষমতা বেড়ে যায়।

পুষ্টিকর খাবার খান :

পুষ্টিকর খাবার স্মরণশক্তি বৃদ্ধিতে অনেকাংশে সাহায্য করে। মাতৃগর্ভে থাকার সময় শিশুর মস্তিষ্ক গঠনে বিশেষ কিছু উপাদানের প্রয়োজন হয়। গর্ভবতী মা যদি পুষ্টিকর খাবার খান তাহলে মস্তিষ্ক যথাযথভাবে গঠিত হয়। আমিষ ও স্নেহজাতীয় খাবার এ ব্যাপারে সাহায্য করে। সয়াবিন, দুধ, যকৃত, বাদাম, মাখন ইত্যাদিতে রয়েছে বিশেষ উপাদান কোলিন। সাইনাপসে তথ্য আদান -প্রদানের অন্যতম মাধ্যম হচ্ছে কোলিন। খাবার থেকে এই উপাদান পাওয়া যায় বলে স্মরণশক্তি বৃদ্ধিতে পুষ্টিকর খাবারের যথেষ্ট অবদান রয়েছে।

মনোযোগ দিন :

কোনো বিষয় মনোযোগ দিয়ে শিখলে বিষয়টি মনে রাখা সহজ হয়। তাই কোনো পড়া বা কাজ শেখার সময় যথেষ্ট পরিমাণে মনোযোগ দিন। মনোযোগ একটি মানসিক প্রক্রিয়া। তাই এর চর্চা করলে সহজেই স্মরণশক্তি বৃদ্ধি করা সম্ভব।

মস্তিষ্ককে বিশ্রাম দিন :

মস্তিষ্কে চাপ প্রয়োগ করে বা জোর করে মনে করার চেষ্টা করার পরও যদি কিছু মনে না পড়ে তাহলে মস্তিষ্ককে কিছুক্ষণ বিশ্রাম দিন। অন্য কিছু ভাবুন বা ওই প্রসঙ্গ থেকে একেবারেই সরে আসুন। এতে কিছুক্ষণ পর প্রয়োজনীয় বিষয়টি নিজে থেকেই মনে পড়ে যাবে। কোনো কিছু স্মরণ করার জন্য এ পদ্ধতিটি বেশ কার্যকর।

শুনুন, পড়ুন এবং লিখুন :

কোনো কিছু শেখার সময় বিষয়টি অন্যের কাছ থেকে শুনলে মনে রাখা সহজ হয়। এ কারণেই ক্লাসে শিক্ষকের লেকচার শুনলে বিষয়টি সহজেই আত্মস্থ করা যায় এবং মনে রাখা যায়। তাই কোনো কিছু পড়ার সময় জোরে জোরে কয়েকবার পড়ুন, এতে মনে রাখা সহজ হবে। পড়ার পর তা লিখলে আমাদের মস্তিষ্ক তার একটি ছবি তৈরি করে ফেলে। ফলে বিষয়টি তুলনামূলক সহজে মনে পড়ে। তাই কোনো কিছু পড়ার পর তা লেখার অভ্যাস করুন।

OFF Topic - ক্যাকটাস টিম

২১শে ফেব্রুয়ারী ক্যাকটাস টিম এর কার্যক্রম শুরু হয়েছে যারা আপনাকে বিনামূল্যে অনলাইন বিষয়ক কাজ শেখাবে।তাদের প্রশিক্ষণের অন্তর্ভুক্ত কিছু কাজঃ ♥ বাংলা ব্লগ ♥ বাংলা সাবটাইটেল ♥ উইকিপিডিয়া বাংলা ♥ গুগল ম্যাপ ইন বাংলাদেশ ♥  বাংলা ডাবিং অফ ইংলিশ মুভি ইত্যাদি।  আপনি যদি এসব কাজে আগ্রহী হন,আপনার যদি এসব কাজ করতে কোন সমস্যায় পড়েন বা আপনি যদি এসব কাজ শিখাতে ইচ্ছুক হন তাহলে আপনাকে এসব শিখতে/অন্যদের শিখাতে সাহায্য করবে বাংলাদেশ ক্যাকটাস টিম। এই টিম আপনাকে পথ দেখাবে আপনার লক্ষ্য পূরণে এক পা সামনে আগাতে আর তা সফল করতে।ফেসবুকে এই গ্রুপ আপানাকে এসব বিষয় ছাড়াও বাংলা বিষয়ক অনলাইন শিক্ষা দেবে আর যারা এসব বিষয় এর যেকোনো একটি বিষয় সম্পর্কে ধারণা রাখে তাদের এক করে একটি দল তৈরি করবে।এই টিম সম্পর্কে বিস্তারিত গ্রুপে দেওয়া আছে। আপনি যদি আগ্রহী হন তাহলে যুক্ত হতে পারেন এই গ্রুপে।

Tuesday, February 25, 2014

রোবট হবে মানুষের চেয়ে বুদ্ধিমান?


..কম্পিউটারচালিত রোবট ২০২৯ সালের মধ্যেই সব কাজে আমাদের চেয়ে করিতকর্মা হয়ে উঠবে। তারা মানুষের সঙ্গে ঠাট্টা-তামাশা ও কৌতুক করতে পারবে এবং অভিজ্ঞতা থেকে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে শিখে নিতে পারবে।
প্রযুক্তিবিষয়ক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান গুগলের প্রকৌশল বিভাগের পরিচালক রে কারজওয়েইল বলেন, এমন দিন খুব বেশি দূরে নয়, যখন রোবটেরা নানাবিধ দক্ষতায় সবচেয়ে বুদ্ধিমান মানুষটিকেও ছাড়িয়ে যাবে। 
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিশেষজ্ঞ ৬৬ বছর বয়সী কারজওয়েইল ইতিমধ্যে প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েকবার নির্ভুল অনুমান করে সুনাম কুড়িয়েছেন। দাবা খেলায় কম্পিউটার ১৯৯৮ সালের মধ্যে চ্যাম্পিয়ন হবে বলে তিনি ১৯৯০ সালে ভবিষ্যদ্বাণী করেছিলেন। আইবিএমের ডিপ ব্লু নামের কম্পিউটারটি ১৯৯৭ সালে গ্যারি ক্যাসপারভকে দাবায় হারিয়ে কারজওয়েইলের সেই ভবিষ্যদ্বাণীকে সার্থক করে। আর ইন্টারনেটের ব্যবহার সীমিত আকারে শুরুর পর কারজওয়েইল বলেছিলেন, একদিন এই প্রযুক্তি সারা বিশ্বকে এক সুতোয় গেঁথে ফেলবে শিগগিরই। 
সেই কারজওয়েইল এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেন, ১৫ বছরের মধ্যেই রোবটেরা মানুষকে ছাড়িয়ে যাবে। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক বিকাশের ফলে তিনি এ ধরনের ভবিষ্যদ্বাণী করেন। জোয়াকিন ফিনিক্স অভিনীত হলিউড চলচ্চিত্র হার ইতিমধ্যে এআইয়ের সর্বাধুনিক প্রয়োগ দেখিয়েছে। আর এসব বিষয়ে আজকাল বিশেষজ্ঞ মতামতের প্রতি জনসাধারণও যথেষ্ট আস্থা দেখাচ্ছে। 
অ্যাপল কম্পিউটারে ব্যবহার করা হয় কণ্ঠস্বর শনাক্তকারী প্রযুক্তি সিরি। এর মাধ্যমে কম্পিউটারের সঙ্গে রীতিমতো কথা বলা যায়। আর গুগল ইতিমধ্যে তৈরি করেছে স্বয়ংক্রিয়ভাবে চালিত মোটরগাড়ি। তাই কারজওয়েইল মনে করেন, তাঁর এবারের ভবিষ্যদ্বাণীটি মোটেও আকাশকুসুম ব্যাপার নয়। দ্য ইনডিপেনডেন্ট।

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd