বিসমিল্লাহির রাহমানির রাহিম

বিনামূল্যে আসল মাষ্টার কার্ড নিয়ে নিন!!

সুবিধাগুলো ০১. ১০০% আসল মাষ্টার কার্ড আপনার কাছে পাঠানো হবে। ০২. প্রায় সকল ওয়েবসাইটে কেনাকাটা করতে পারবেন (যেমন hostgator, namecheap, godaddy, amazon etc)

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label Android. Show all posts
Showing posts with label Android. Show all posts

Sunday, October 18, 2015

খবর পড়ে শোনাবে অ্যাপ!

ছোটোবেলার মতো এখন আর শব্দ করে কাউকে খবর পড়ে শোনাতে হবে না। মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনই করবে খবর পড়ার কাজ! বিশ্বাস হচ্ছে না নিশ্চয়! তবে সত্যিই এমনটি ঘটতে যাচ্ছে। 'নিউজকাস্ট' নামে এ ধরনের একটি অ্যাপ্লিকেশন তৈরি করছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট মাইক্রোসফট।
ওয়েব থেকে ভালো ভালো খবরগুলো বেছে নিয়ে তা 'টেক্সট টু স্পিচ' প্রযুক্তির মাধ্যমে অ্যাপ্লিকেশন ব্যবহারকারীকে খবরের সারবস্তু পড়ে শোনাবে মাইক্রোসফটের অ্যাপটি। বর্তমানে এই অ্যাপটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
নিউজকাস্ট ব্যবহারকারী চাইলে পরে পড়ার জন্য খবর সংরক্ষণ করে রাখতে পারবেন। খবর শোনার পাশাপাশি পুরো লেখাটি পড়ার সুযোগ থাকবে অ্যাপটিতে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি ওয়ার্ল্ড জানায়, নিউজকাস্টের সঙ্গে বিল্ট ইন ব্রাউজার বা ঝামেলা ছাড়াই খবর পড়ার সুবিধাও থাকবে।
যাদের স্মার্টফোনের ছোট ডিসপ্লের দিকে তাকিয়ে খবর পড়ার সময় কম কিংবা ভ্রমণের সময় সর্বশেষ খবরের হালনাগাদ শোনানোর জন্যই এই অ্যাপটি তৈরি করেছে মাইক্রোসফট। বর্তমানে এই অ্যাপটি সম্পর্কে প্রতিক্রিয়া জানার চেষ্টা করছে মাইক্রোসফট। অ্যাপলের পণ্য ব্যবহারকারীরাই সবার আগে নিউজকাস্ট ব্যবহারের সুযোগ পাবেন। খবর অাইএএনএস'র
বিডি-প্রতিদিন/১৭ আগস্ট ২০১৫/শরীফ
- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2015/08/17/100555#sthash.46xsYKUx.dpuf

Tuesday, August 25, 2015

অ্যান্ড্রয়েড মোবাইল দ্রুত চালানোর উপায়

অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করার সময় হঠাৎ হ্যাং হয়। জেনে নিন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে গতি বাড়ানোর জন্য যা করবেন।
১. সব সময় অ্যান্ড্রয়েডের সকল অ্যাপস আপডেট করুন। এজন্য সেটিংস-এ চেক ফর সিস্টেম আপডেটে ক্লিক করে আপডেটের নোটিফিকেশন জানতে পারেন। তারপর ইনস্টল করতে পারেন। নতুন অ্যাপ্লিকেশন ইনস্টল করায় আগের চেয়ে অনেক নিরাপত্তার উন্নয়ন হয়।  
২. অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আন-ইনস্টল বা ডিসেবল করুন।
৩. মোবাইলের হোম স্ক্রিন পরিষ্কার করুন। হোম স্ক্রিন থেকে বিভিন্ন উইজেট দূর করুন। কিছু কিছু খারাপ ও ভারী লাইভ–ওয়েলপেপার গতি কমিয়ে দেয় তাই সেগুলো ব্যবহারে বিরত থাকুন ।
৪. অ্যাপের ডাটাগুলো Clear cached করুন। এজন্য সেটিংস মেনুতে  গিয়ে অ্যাপ-এ ক্লিক করে সব অ্যাপস-এ  Clear cached করুন এবং Settings > Storage এ গিয়ে Cached data ক্লিয়ার করুন। এজন্য CCleaner নামে একটি অ্যাপস ইনস্টল করুন। এই অ্যাপস-এ কুলিং ফিচার যা আপনার অ্যান্ড্রয়েডের অতিরিক্ত গরম করে, সেটি অটোমেটিকালি বন্ধ করবে। সকল প্রকারের জাঙ্ক ফাইল পরিষ্কার করে আপনার অ্যান্ড্রয়েডের গতি বাড়াবে। এই অ্যাপসটিতে রয়েছে ফ্রি এন্টিভাইরাস ও মেমরি বুস্টার যা আপনার অ্যান্ড্রয়েডের র‍্যাম কে কার্যক্ষম ও ব্যাটারি ব্যাকআপ বাড়াবে।
৫. পাওয়ার সেভিংস মুড অন করে রাখুন।
৬. গুগল ড্রাইভ বা ড্রপব্ক্স-এ আপনার ফোনের তথ্য ব্যাক-আপ রেখে  Settings >Backup & reset > Factory data reset করতে পারেন। রিসেট করার আগে অবশ্যই গুগলে লগইন করতে হবে। এ ছাড়াও গতি বাড়ানোড় জন্য কাস্টম রম ইনস্টল করতে পারেন।
৭. রিডাক অ্যানিমেশন বন্ধ রাখুন।
৮. “History Eraser” নামের আপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন। এই অ্যাপসটি কল লগ, ব্রাউজার হিস্টোরি, টেক্সট ম্যাসেজ, গুগল সার্চ হিস্টোরি, জিমেইল সার্চ হিস্টোরি, ইউটিউব সার্চ হিস্টোরি, সব ধরনের ক্যাচ ফাইল পরিষ্কার রাখে। 
- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2015/08/23/101783#sthash.aCkwYxKv.dpuf

Tuesday, August 18, 2015

মোবাইল থেকে দূরে রাখুন ভাইরাস

অন্যের ফোন বা কম্পিউটার থেকে পছন্দের ডেটা নিতে চাইছেন, অথচ ভাইরাসের ভয়ে আপনি দু্'বার ভাবছেন। কিংবা এমন অনেক ওয়েবসাইট আছে, সেখানে ঢুকলেই ফোনে ভাইরাস হানা দিচ্ছে-যা আপনার ফোনের ডেটা বা অ্যাপের কাজ আটকে দিচ্ছে। এ সব থেকে মুক্তি পেতে বাজারে কিছু ভাল অ্যান্টি-ভাইরাস রয়েছে- যার সাহায্যে আপনি নির্ভয়ে ডেটা আদানপ্রদান করতে পারেন।
সিএম সিকিওরিটি
অ্যান্ড্রয়েডের একটি জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস অ্যাপ সিএম সিকিওরিটি। এতে রয়েছে ভাইরাস স্ক্যানিং, রিমুভ, অ্যাপ্লিকেশন লকের সুবিধা। অন্য কেউ পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাপ বা গ্যালারি খোলার চেষ্টা করলে তার নিজস্বী আপনার ফোনে স্টোর হয়ে যাবে। পরে আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে লক খুলে দেখতে পারবেন, কে আপনার ফোন ব্যবহার করার চেষ্টা করেছিল।
অ্যাভাস্ট
ডেস্কটপ অ্যান্টি-ভাইরাসের একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন অ্যাভাস্ট এখন অ্যান্ড্রয়েডের জন্যও পাওয়া যাচ্ছে। এতে আছে ইউজার ইন্টারফেস। ভাইরাস স্ক্যান ও রিমুভ করতেও সক্ষম। এতেও রয়েছে পাসওয়ার্ড লকের সুবিধা।
এভিজি
এভিজি অ্যান্টি-ভাইরাসটি অনেকে খুবই পছন্দ করেন। কারণ, এটি ব্যাটারি ও ফোনের হার্ডওয়ারে খুব প্রভাব ফেলে না। ভাইরাস স্ক্যানিং ও ডিলিট করতে পারে। এই বৈশিষ্ট্যগুলি বিনামূল্যে পাওয়া সম্ভব। কিন্তু আরও উন্নত সুবিধা পেতে গেলে (যেমন অ্যান্টি থিফ) প্রিমিয়াম ভার্সন নিতে হবে।
এ ছাড়াও বাজারে আরও দু'তিনটি ভাল অ্যান্টি ভাইরাস রয়েছে। যেমন ক্যাসপারস্কি, কুইক হিল, ৩৬০।
(কালেক্টেড From বিডি প্রতিদিন)

Sunday, October 26, 2014

প্রেমিকের গতিবিধি নজরদারিতে 'বয়ফ্রেন্ড ট্র্যাকার' অ্যাপ

আপনার ছেলেবন্ধুটি কখন কোথায় যায়? কার সঙ্গে আলাপ করে এবং কার সঙ্গে কি সম্পর্ক? যাদের মনে এরকম সংশয় রয়েছে, তাদের জন্য সুখবর! সম্প্রতি ব্রাজিলের এক নির্মাতা মোবাইল ফোনের এরকমই একটি অ্যাপ তৈরি করেছেন। ইতিমধ্যে নিজের বয়ফ্রেন্ডের তথ্য গোপনে জানতে অনেকেই ব্যবহার করছেন এই 'বয়ফ্রেন্ড ট্র্যাকার' অ্যাপ। অবশ্য এই অ্যাপ নিয়ে চলছে ব্যাপক বিতর্ক!
বিতর্ক মূলত ব্রাজিলে। কারণ সেখানেই দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে 'বয়ফ্রেন্ড ট্র্যাকার'। অবস্থা বেগতিক দেখে গুগল তার স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলেছে। এ জন্য প্রতিষ্ঠানটি কোনও কারণ ব্যাখ্যা না করলেও ধারণা করা হচ্ছে, এই অ্যাপটি গোপনীয়তা-সংক্রান্ত আইন লঙ্ঘন করছে!
নির্মাতা মাথিয়ুস গ্রিজোর দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র দুই মাস আগে প্রকাশ করা হয় অ্যাপটি। আর এরই মধ্যে পঞ্চাশ হাজারের মতো মানুষ সেটি ব্যবহার শুরু করে ফেলেছে।
বছর ৪৭-এর মারেসিয়া আলমাইদার, রিও ডি জানিরোর বাসিন্দা। তিনি বলেন, 'ব্রাজিলীয়রা খুব কুচুটে স্বভাবের। নিঃসন্দেহে অ্যাপটি এখানে জনপ্রিয়তা পাবে'। বিশ্বাসঘাতকতার অভিযোগে সাত বছর আগে নিজের স্বামীকে ত্যাগ করেছেন আলমাইদার। তিনি এই অ্যাপের কার্যক্রমকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) নজরদারির সঙ্গে তুলনা করে বলেন, 'এটি একটি ভিন্ন ধরনের গোয়েন্দাগিরি। আপনি আপনার ঘনিষ্ঠ একজনের ওপর নজরদারি করছেন, অপরিচিত কারুর ওপরে নয়।'
বিশেষজ্ঞদের আশঙ্কা, গ্রিজোর এই উদ্ভাবন ব্যক্তিগত গোপনীয়তাবিষয়ক আইন লঙ্ঘন করে থাকতে পারে। তা ছাড়া ছেলেবন্ধুর ওপর নজরদারির বিষয়টি হাস্যকর হলেও বিপজ্জনক কাজেও অ্যাপটি ব্যবহার করা যেতে পারে বলে দাবি করছেন তারা। বিশেষ করে এটি একজন ব্যক্তির অবস্থান তাঁর নিজের অজান্তেই অন্যকে জানাতে পারে। যাঁর ওপর নজর রাখা হচ্ছে তাঁর মোবাইলে আসা বা মোবাইল থেকে যাওয়া বার্তা অন্য কোনো ফোনে ফরওয়ার্ড করা যেতে পারে। যে ফোনে এই অ্যাপটি সেটআপ করা হয়েছে, সেটি ব্যবহারকারীর অনুমতি ছাড়াই নিরবে অন্য কোনো ফোনে কল করতে পারে। এতে করে নজরে থাকা ব্যক্তির কথোপকথনও অন্য কেউ শুনতে পারবে।
ডেভেলপার গ্রিজো অবশ্য মনে করেন, তাঁর অ্যাপ কোনো ধরনের গোপনীয়তা আইন লঙ্ঘন করছে না। তাই গুগল তাদের স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেললেও গ্রিজোর ওয়েবসাইটে সেটি এখনো রয়েছে।
বোঝা যাচ্ছে না অ্যাপটির ভবিষ্যৎ কি দাঁড়াবে। তবে আর যাই হোক এটি কারো জীবনে হাস্যরস যোগানো থেকে শুরু করে মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে তা নিয়ে কোনও সন্দেহ নেই

Wednesday, August 27, 2014

অলইনওয়ান অ্যান্ড্রয়েড পিসি বাজারে


সম্প্রতি বাজারে এসেছে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন অপারেটিং সিস্টেমনির্ভর এইচপি ব্র্যান্ডের অলইনওয়ান পিসি। অ্যান্ড্রয়েডপ্রেমীদের জন্যই এইচপি স্লেট ২১কে১০০ মডেলের বিশেষ এই পিসি দেশের বাজারে বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।

বিপণনকারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, যাঁরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাঁদের জন্য দারুন উপযোগী এই অল ইন ওয়ান পিসিটি। এতে অ্যান্ড্রয়েডনির্ভর গেম খেলার বিশেষ সুবিধা পাওয়া যাবে।

এইচপির এই পিসিতে রয়েছে এনভিডিয়া টেগরা কোয়াড কোর প্রসেসর, এক জিবি ডিডিআরথ্রি র্যাম, ৮ জিবি ফ্ল্যাশ মেমোরি।

২১.৫ ইঞ্চি মাপের টাচস্ক্রিন ডিসপ্লে সুবিধার পিসিটির দাম ৩২ হাজার ৫০০ টাকা। পিসিটির সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।

Friday, December 20, 2013

অ্যান্ড্রয়েডের সেরা ৭টি ফটো এডিটিং অ্যাপস


প্রতিনিয়ত স্মার্টফোন বাজারে আসছে নতুন নতুন সব স্মার্টফোন। সময়ের সাথে সাথে যেমন উন্নত হচ্ছে স্মার্টফোন ঠিক তেমনি উন্নত হচ্ছে স্মার্টফোনের ক্যামেরা। আগে কোথাও যেতে হলে ডিজিটাল ক্যামেরা সাথে নেয়ার কথা ভাবতে হত। কিন্তু এখন আর ডিজিটাল ক্যামেরার কথা ভাবতে হয় না। ছবি তোলার জন্য পকেটে থাকা স্মার্টফোনই যথেষ্ট। কিন্তু ফটো তোলার পর সেই ফটোর সৌন্দর্য আরো কয়েক গুন বেড়ে যায় যখন তাতে যোগ করা হয় বিভিন্ন ফটো ইফেক্ট। আর ফটোতে ইফেক্ট দিতে হলে আপনার স্মার্টফোনে থাকতে হবে ভাল একটি ফটো এডিটিং অ্যাপ। তাই অ্যান্ড্রয়েডের বেস্ট কিছু ফটো এডিটিং অ্যাপ নিয়েই আমার আজকের পোস্ট…
Cymera
সর্বপ্রথম যে অ্যাপ টির কথা বলবো সেটি হল Cymera. পোরট্রেট ফটো তোলার জন্য একটি দারুন অ্যাপ হল Cymera। এই অ্যাপে ছবিকে সুন্দর করে তোলার জন্য আপনি সবই পাবেন।  নানা রকম ফিল্টার  ও বিউটি ইফেক্ট সাথে থাকছে ফেস ডিটেকশান টেকনলজি! আরো আছে দারুন সব কোলাজ। ৭ টি ক্যামেরা লেন্স যাতে DSLR এর দুধের স্বাদ ঘোলেই মিটাতে পারেন।
Some App features: 
  • 7 camera lenses inspired on the famous DSLR cameras
  • Out of Focus, Anti-Shake, Timer, Self-Portrait, Touch Shots and other shooting modes.
  • More than 20 carefully selected filters to bring different emotions to your photos.
  • Big Eyes, Smile, Slim Face, Clear Spots, Liquify, Brighten and more options.
  • Cymera offers diverse fixed and freestyle collage layouts plus really beautiful backgrounds and editing functions
  • Over 800 decoration options that include: stickers, comic masks, frames
Requires Android- 2.2 and up

Snapseed

ফটো এডিটিং এর জন্য আন্যরকম একটি অ্যাপ হল  Snapseed: The Experienced। যা দিয়ে খুব দ্রুতই কোন ছবিকে দিতে পারেন ভিন্ন রকম মাত্রা। এক ট্যাপেই এডজাস্ট করে নিতে পারেন যত কারেকশান। সহজেই ছবিতে ফ্রেম যুক্ত করুন। ছবি ক্রপ করা আর রিসাইজ এখন আরো নিখুত আর সহজ হবে এই এপের সাহায্যে। Snapseed মূলত এর ফিল্টার ইফেক্ট গুলোর জন্যই সুপরিচিত। এতে রয়েছে বিভিন্ন ফিল্টার ইফেক্ট যেমন -Retrolux, Vintage, Tilt Shift, Grunge এবং Drama. তাছাড়া Snapseed এর মাধ্যমে আপনি সহজেই আপনার ফটো গুগল প্লাসে শেয়ার করতে পারবেন। তো আর দেরি কেন ? এখনই ডাউনলোড করে নিন।
Some App features: 
  • Easily adjust your photos with a single tap using Auto Correct
  • Tweak your photo to perfection with Tune Image
  • Use Selective Adjust to enhance specific objects or areas in your photos
  • Experiment with fun & innovative filters like Drama, Vintage, Grunge, and Tilt-Shift
  • Add Image Borders for a finishing touch
Requires Android- 4.0 and up
Download: Snapseed
Play Store Link: Snapseed
Aviary Photo Editor
এবার আসছি Aviary ফটো এডিটরের কথায়। Aviary তে আপনি আপনার ফটো এডিটিং এর জন্য পাবেন সকল প্রয়োজনীয় ইফেক্ট। এই অ্যাপে রয়েছে rotating, cropping, correcting, and auto-enhancing ফাংশন যা আপনাকে ফটো এডিটিং এর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। এছাড়া Aviary তে আরো আছে tilt-shift, text input, cosmetic corrections ফাংশন। সবচেয়ে মজার কথা হল Aviary তে আপনি Meme জেনারেট করতে পারবেন।
Some App Features: 
  • One-tap auto enhance
  • Gorgeous photo effects and frames
  • Fun stickers
  • Color balance
  • Crop, rotate, and straighten your photo
  • Adjust brightness, contrast, color temperature, and saturation
  • Sharpen and blur
  • Color temperature (“Warmth”)
  • Color Splash
  • Focus (Tilt Shift)
Requires Android- 2.3 and up
Download link: Aviary Photo Editor
Play Store link: Aviary Photo Editor

PicsArt

Picsart সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। প্লে স্টোরে জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ গুলোর মধ্যে Picsart অন্যতম। ফটো এডিটিং ইফেক্ট থেকে শুরু করে ক্যামেরা অ্যাপ, ড্রয়িং টুল, সোশ্যাল প্লাটফর্ম সবই রয়েছে এতে। এই অ্যাপের সাহায্যে আপনি খুব সহজেই আপনার ফটো ফেসবুক, টুঁইটার এবং ইন্সটাগ্রামে শেয়ার করতে পারবেন।
Some APP Fetures:
  • PicsArt is a free photo editor, photo grid and collage maker, drawing tool and picture art network.
  • PicsArt Collage Maker allows to create amazing collages, using photo grid, free form collage maker, or using photos on backgrounds.
  • PicsArt Photo Editor provides tons of photo manipulations, masks, collages, frames, borders, stickers, text effects, clipart graphics, callouts, crop, rotate, color adjust and more!
  • PicsArt Effects are awesome artistic photo effects such as a stenciler, cartoonizer, sketcher, Orton, Lomo, vintage, cross process, HDR, fattal, pencil, Holgaart
Download Link: Picsart-Photo studio
Play Store Link:PicsArt – Photo Studio
Pixlr Express
Pixlr হল একটি ফ্রী ফটো এডিটিং অ্যাপ। Pixlr এর সাহায্যে আপনি খুব সহজে ফটো crop, re-size, এবং  fix করতে পারবেন। এছাড়া Pixlr এ রয়েছে  red-eye, এবং teeth whiten ইফেক্ট। আপনার তোলা ফটো কে আরো সুন্দর করে তুলতে Pixlr এ রয়েছে প্রায় ৬০০ এর বেশি effects, overlay এবং border.
Some App Features: 
  • Crop, resize, straighten and rotate images easily.
  • ‘Auto Fix’ photos for a one-click fix to balance out colors, adjusting for dark photos and poor lighting conditions.
  • Remove red-eye and whiten teeth with simple tools.
  • Overlays help you adjust the mood – amplify the tone, cool it down, or add surreal shades.
  • Lighting effects can add drama, sparkle or a grunge look. Easily adjust the intensity and orientation of each effect.
  • Finish off your photo process with the right border – pick a style that fits you.
Requires Android- 2.2 and up
Download link: Pixlr Express
Play Store link: Pixlr Express

Vignette:

Vignette সম্পূর্ণভাবে একটি ফটো এডিটিং অ্যাপ নয়। কিন্তু এতে রয়েছে ডিজিটাল জুম সমৃদ্ধ ক্যামেরা অ্যাপ এবং সেলফ টাইমার অপশন। এই অ্যাপ টির মূল আকর্ষণ হল এর vintage ক্যামেরা ইফেক্ট, যার মাধ্যমে আপনি আপনার তোলা ফটোতে Lomo, Diana, Holga, অথবা Polaroid লুক দিতে পারবেন। এছাড়া এতে রয়েছে double exposure সেটিং এবং photo-machine মোড। তবে এই অ্যাপে ফটো রোটেট করার বা ক্রপ করার কোন অপশন নেই।
Some App Features: 
  • Retro/vintage styles
  • LOMO/Diana/Holga toy camera styles
  • Instant camera styles
  • Cross-process, duotone, charcoal, tilt-shift and much more
  • Photo-booth and double-exposure
  • New: Touch to focus
  • New: Share your personalised saved effects with other Vignette users
  • Take pictures at your camera’s full resolution, even with effect (paid version only)
  • Use the flash and front-facing cameras on most devices
Requires Android- 1.5 and up
Download link: Vignette
Play Store link: Vignette

Thursday, December 19, 2013

অ্যান্ড্রয়েড অ্যাপস কম্পিউটারে

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালাতে পারে এমন স্মার্টফোন এখন জনপ্রিয়। প্রতিনিয়ত মজার ও দরকারি অ্যাপস ব্যবহারে কাজে ভিন্নতা চলে এসেছে। কিন্তু গুগল প্লে স্টোরের অ্যাপস ছাড়া অন্য তৃতীয় পক্ষের সাইট থেকে নামানো অ্যাপস নিরাপত্তার খাতিরে ব্যবহার করা উচিত না। অনেক সময় ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলে পছন্দের অ্যাপস নামানো (ডাউনলোড) যায় না। চাইলেই অ্যান্ড্রয়েডের অ্যাপস কম্পিউটার থেকে নামিয়ে নিয়ে ফোনে দিব্যি চালানো যাবে। তাই আগে https://play.google.com ঠিকানার ওয়েবসাইটে গিয়ে ফোনের সঙ্গে জিমেইলের যে ই-মেইল ঠিকানাটি যুক্ত আছে সেটি দিয়ে সাইন-ইন করে নিন। কম্পিউটার থেকে নামানো অ্যাপস অনেক সময় আপনার ফোনের উপযোগী নাও হতে পারে, তাই সেটি নিশ্চিত করতে এখানে সাইন-ইন করা জরুরি। এবার যে অ্যাপটি পছন্দ হবে সেটির আইডি বা পুরো ঠিকানা (অ্যাড্রেস) কপি করে নিন।  এবার http://apps.evozi.com/apk-downloader ঠিকানায় চলে যান। কাঙ্ক্ষিত সেই অ্যাপের ঠিকানা বা আইডি সাইটের Package name or Google Play URL ঘরে পেস্ট করে দিন। এবার নিচে Generate Download Link বোতামে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করলে Click here to download নামের একটি নতুন বোতাম দেখা যাবে। এটি গুগল প্লে স্টোরের অ্যাপকে কম্পিউটার থেকে নামানোর উপযোগী করে একটি নতুন সংযোগ তৈরি করে দেবে। এবার সেটিকে নামিয়ে নিয়ে ডেটা কেবেলর মাধ্যমে ফোনে কপি করে নিয়ে ইনস্টল করলেই অ্যাপটি ফোনে চালানো যাবে।

এ সময়ের সেরা চার অ্যান্ড্রয়েড স্মার্টফোন


স্মার্টফোনবর্তমানে স্মার্টফোনের বাজার দখল করে রেখেছে অ্যান্ড্রয়েড। এ সময়ের সেরা চার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের খবর জানিয়েছে সিনেট।
স্মার্টফোন নির্মাতারা গুগলের উন্মুক্ত এ অপারেটিং সিস্টেম ব্যবহার করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্মার্টফোনের বাজার তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটে হিসাবে সেরা চারটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন হচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৪, সনির এক্সপেরিয়া জেড, এইচটিসির এইচটিসি ওয়ান ও এলজির এলজি অপটিমাস জি প্রো।
চলতি বছরের জুন মাসে সেরা স্মার্টফোন রিভিউগুলো বিশ্লেষণ করে স্মার্টফোনের রেটিং দিয়েছে রিভিউজিস্ট নামের একটি ওয়েবসাইট। এ রেটিং অনুযায়ী শীর্ষ চারটি স্মার্টফোনের মধ্যে প্রতিযোগিতা এখন তুঙ্গে।
স্মার্টফোনগ্যালাক্সি এস ৪অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের বাজারে বর্তমানে স্যামসাং শীর্ষে। স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের সর্বশেষ স্মার্টফোন এস ৪ বাজারে সাড়া ফেলেছে নিঃসন্দেহে। বাজারে আসার তিন মাসের মধ্যে সারা বিশ্বে এ স্মার্টফোনটি বিক্রি হয়েছে দুই কোটি ইউনিটেরও বেশি। উন্নত ক্যামেরা ও সফটওয়্যার এ স্মার্টফোনটিকে অন্যান্য স্মার্টফোনের চেয়ে এগিয়ে রেখেছে।
এ বছরের ১৪ মার্চ নিউইয়র্কের একটি অনুষ্ঠানে জনপ্রিয় গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন ‘এস ৪’ বাজারে আনার ঘোষণা দিয়েছিল স্যামসাং। স্মার্টফোনটিতে আইট্র্যাকিং এবং জেশ্চার কন্ট্রোল বা অঙ্গভঙ্গি শনাক্ত করার প্রযুক্তি রয়েছে।
অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর ‘গ্যালাক্সি এস ৪’ হচ্ছে বাজারের জনপ্রিয় ‘গ্যালাক্সি এস ৩’ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ। ৪ দশমিক ৯৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে দুই গিগাবাইট র্যাম, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং হাই ডেফিনেশন বা এইচডি মানের ভিডিওর সুবিধা রয়েছে। স্মার্টফোনটিতে আই স্ক্রল ও ফ্লোটিং টাচ সুবিধা রয়েছে। ফলে চোখের ইশারা ও অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারে।


এইচটিসি ওয়ানগ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটির শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে এইচটিসির তৈরি ‘এইচটিসি ওয়ান’ স্মার্টফোনটিকে। তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসির তৈরি আলোচিত স্মার্টফোন হচ্ছে ‘এইচটিসি ওয়ান’। ফেসবুকের ‘হোম’ সফটওয়্যারটি প্রথম এইচটিসি ওয়ান স্মার্টফোনটিতেই যুক্ত হয়। এক দশমিক সাত গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসরের ও এক গিগাবাইট র্যামের স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডনির্ভর। এইচটিসির এ স্মার্টফোনটিকে বলছে ‘আলট্রা-পিক্সেল’ ক্যামেরাযুক্ত স্মার্টফোন। মেগাপিক্সেল সেন্সরের কয়েকটি স্তর মিলে তৈরি হয় আলট্রা-পিক্সেল। চার দশমিক সাত ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে ১০৮০ পিক্সেল ফরম্যাট অর্থাত্ হাই ডেফিনেশন মানের ভিডিও দেখা যায়।

স্মার্টফোনসনি এক্সপেরিয়া জেডবাজারের আলোচিত আরেকটি স্মার্টফোন হচ্ছে সনির এক্সপেরিয়া জেড। অ্যান্ড্রয়েড জেলিবিননির্ভর স্মার্টফোনটিতে রয়েছে এক দশমিক পাঁচ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর। পানিরোধী সুরক্ষাযুক্ত এ স্মার্টফোনটি ময়লা হলে পানি দিয়ে ধুয়েও ফেলা যায়। স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়া সনি ব্রাভিয়া টেলিভিশনের প্রযুক্তি এ স্মার্টফোনের ভিডিও দেখার সুবিধা হিসেবে যুক্ত রয়েছে। শূন্য দশমিক তিন ইঞ্চি পুরুত্বের এ স্মার্টফোনটি ফোরজি সমর্থন করে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাম্প্রতিক সেরা চারটি স্মার্টফোনের মধ্যে এক্সপেরিয়া জেড সবচেয়ে হালকা-পাতলা।


স্মার্টফোনএলজি অপটিমাস জি প্রোট্যাবলেট ও স্মার্টফোন চালানোর অভিজ্ঞতা একসঙ্গে দিতে পারে এলজির অপটিমাস জি প্রো স্মার্টফোনটি। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেতে ১০৮০ পিক্সেল সমর্থন করে। এক দশমিক সাত গিগাহার্টজ কোয়াড কোর গতির প্রসেসর, দুই গিগাবাইট র্যাম রয়েছে স্মার্টফোনটিতে। এ স্মার্টফোনটিতে চোখের ইশারায় ভিডিও নিয়ন্ত্রণ করার প্রযুক্তি রয়েছে।

Monday, December 16, 2013

২০১৩ সালের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপস


১. ক্লাউড স্টোরেজ
কাজ করতে গিয়ে আপনাকে আর কোনো নির্দিষ্ট ডেস্কটপ বা ল্যাপটপে আবদ্ধ থাকতে হচ্ছে না। ফাইল সংরক্ষণে পাওয়া যাচ্ছে ফ্রি স্টোরেজ সুবিধা। যেকোনো ডিভাইসের মাধ্যমে ওয়েবে যুক্ত থেকে এই ফ্রি স্টোরেজ ব্যবহার করা যায়। অনেক রকমের ফ্রি স্টোরেজ থাকলেও পছন্দের শীর্ষে রয়েছে 'ড্রপবক্স ফর অ্যান্ড্রয়েড' ও 'গুগল ড্রাইভ'।

ড্রপবক্স হচ্ছে অনলাইন স্টোরেজ সেবা। এর মাধ্যমে যেকোনো অবস্থানে থেকে আপনি ফাইল নিয়ে কাজ করতে পারবেন। পিসি, ট্যাবলেট বা স্মার্টফোনের মাধ্যমে সমান তালে কাজ করা যায় এই সেবার মাধ্যমে। ধরা যাক, আপনি ঘরে বসে পিসিতে একটি ফাইল নিয়ে কাজ করছিলেন। কাজ শেষ না করেই আপনাকে কোথাও যেতে হচ্ছে। এবার গাড়ির আসনে বসে ল্যাপটপে সেই ফাইলটিতে কাজ করতে থাকুন। বন্ধুকে নিয়ে ক্যাফেতে আড্ডা দিচ্ছেন। কিছু তথ্য পরিবর্তনের জন্য বস তাগাদা দিলেন। চালু করুন স্মার্টফোন। সেই একই ফাইলে বসের হুকুম তামিল করতে পারবেন।

ড্রপবক্সের মতই গুগলের এমন ক্লাউড সেবা হচ্ছে গুগল ড্রাইভ। মূলত ইমেইলের অ্যাটাচমেন্ট ফাইল নিয়ে কাজ করার জন্য এর ব্যাপক ব্যাপহার থাকলেও যেকোনো ফাইল নিয়ে কাজ করা যায় গুগল ড্রাইভে।

১. ইমেইল ব্যবস্থাপনা
অবধারিতভাবেই শীর্ষে থাকছে জিমেইল। এর সুবিধা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আরো একটি শক্তিশালী ইমেইল ব্যবস্থাপনার নাম অ্যাকুয়া মেইল। কোনো কারণে যদি জিমেইলের প্রতি নাখোশ হন আপনি, ব্যবহার করতে পারেন এই অ্যাকুয়া মেইল। এতে স্ট্যান্ডার্ড প্রটোকলের সুবিধা যেমন, আইম্যাপ, পপথ্রি, এসএমটিপি ছাড়াও রয়েছে 'টাসকার'-এর মত কিছু অ্যাপস ব্যবহারের সুযোগ। এছাড়া থার্ড-পার্টি অ্যাপস 'নোভা লঞ্চার', 'এপেক্স', 'ক্লাউড প্রিন্ট', প্রভৃতি ব্যবহারের সুবিধা।

আরো একটি উল্লেখযোগ্য ইমেইল ব্যবস্থাপনার নাম কে-৯ মেইল। কমিউনিটি-ভিত্তিক ও ওপেনসোর্স ব্যবস্থার ইমেইল এটি। এতে নানারকম বাহারি আয়োজন নেই, তবে যা আছে তা সেরা মানের। বিশেষ করে কম রিসোর্স ব্যবহার করা এর অন্যতম বৈশিষ্ট্য।

৩. গান
অ্যান্ড্রয়েডের মাধ্যমে ডিজিটাল মিউজিকের অবারিত সুযোগ সম্পর্কে নতুন বলার কিছু নেই। এর ব্যবস্থাপনার জন্য সফটওয়্যারের অভাব নেই। তবে শীর্ষ দুই অ্যাপসের নাম 'গুগল প্লে মিউজিক' ও 'স্পটিফাই'। গুগল প্লে মিউজিক শুরু থেকেই আবশ্যিক অ্যাপস হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। এর মাধ্যমে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল সংগীত অনুসন্ধানে বিশেষায়িত সেবা দিয়ে আসছে। প্লে স্টোর থেকে কেনার পর আপনার সংগীতের সংগ্রহ ক্লাউডে রেখে নানাভাবে ব্যবহার করতে পারেন। প্লে মিউজিকের স্মার্ট প্লে-লিস্ট আপনার ভালো লাগবে।

মিউজিকের জন্য আরেকটি জনপ্রিয় ব্যবস্থা 'স্পটিফাই'। এর প্রিমিয়াম সাবস্ক্রিপশানের মাধ্যমে পুরো লাইব্রেরি ব্যবহারের সুযোগ রয়েছে। ফ্রি ব্যবহারকারীদের জন্য মোবাইলে রেডিও সার্ভিস ব্যবহারের সুবিধা রয়েছে। স্পটিফাইয়ে আরো আছে ইন্টারনেট রেডিও ট্র্যাকের ব্যবস্থা যা শিল্পী ও গানের ধরন অনুসরণ করতে পারে। এছাড়া নিজের অ্যাকাউন্টে প্লে-লিস্ট পছন্দ অনুযায়ী গুছিয়ে নিতে পারবেন।

৪. ফটোগ্রাফি
ছবি তুলুন, সম্পদনা করুন, শেয়ার করুন। এজন্য স্মার্টফোনের ক্যামেরায় সুবিধার ছড়াছড়ি। অ্যান্ড্রয়েডসমৃদ্ধ ডিভাইসে নিজস্ব ব্যবস্থা রয়েছে, যা ছবি ব্যবস্থাপনা ও ট্রান্সফারের কাজে ব্যবহার করা হয়। তবে অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে দ্রুত ব্যপক সম্পাদনার সুযোগ রয়েছে। এর মাধ্যমে আপনার আলোকচিত্র চর্চা আরো ব্যাপক করতে পারেন। এজন্য উল্লেখযোগ্য অ্যাপস হচ্ছে ইন্সটাগ্রাম, স্ন্যাপস্পিড ও এভিয়্যারি ফটো এডিটর।

এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বলা যেতে পারে ইন্সটাগ্রামকে। মোবাইল ডিভাইসে এর ব্যবহার ব্যাপক। এর মাধ্যমে আপনি ছবি সম্পাদনায় আগে থেকেই কিছু পছন্দ সেট করে নিতে পারেন। ইন্সটাগ্রাম গড়ে তুলেছে সবচেয়ে বড় মোবাইল ফটো কমিউনিটি। টুইটার, ফেসবুক, টাম্বলারের মতো সামাজিক নেটওয়ার্কে তাৎক্ষণিক সিনক্রোনাইজের সুযোগ রয়েছে ইন্সটাগ্রামে।

যারা কিছুটা উচ্চতর ছবি সম্পদনায় আগ্রহী, তাদের উপযুক্ত হচ্ছে স্ন্যাপস্পিড। এতে ওয়ান-টাচ ফিল্টারতো আছেই, ছবি শার্পেন করা বা কালার এডিট করার ব্যবস্থা এর বিশেষ আকর্ষণ। ফোকাসিং এফেক্ট এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

'এভিয়্যারি ফটো এডিটর' হচ্ছে আরো একটি জনপ্রিয় ছবি সম্পাদনার অ্যাপ। এতে নানারকম ওয়ান-টাচ ব্যবস্থা রয়েছে। যার মাধ্যমে এনহ্যান্সমেন্ট ও ফিল্টারের সুবিধা রয়েছে। এসব টুল ব্যবহার করে স্যাচুরেশান, ব্রাইটনেস, কালার টেম্পারেচার, শার্পেনিং প্রভৃতি কাজ সম্পাদন করা যায়। এভিয়ারির রয়েছে নিজস্ব ফিল্টার ও এফেক্ট অ্যাপস যা কিনে ব্যবহার করতে হয়।          
৫. নোটস
মোবাইল ফোনে চিরকুট অর্থাৎ নোটস সংরক্ষণ করা বর্তমানের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ক্লাউড প্রযু্ক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবহার এসব নোটস ব্যবস্থাপনা। নোটস হিসেবে জনপ্রিয় 'এভারনোট', গুগল কিপ ও স্প্রিংপ্যাড।

এভারনোট এমন এক ব্যবস্থা, যার মাধ্যমে যেকোনো ধরনের নোট ক্লাউড ব্যবস্থায় যেকোনো ডিভাইসে ইচ্ছেমতো কাজে লাগানোর সুযোগ রয়েছে। স্বয়ংক্রিয়ভাবে নোট সংরক্ষিত থেকে অন্যান্য অ্যাপসের সঙ্গেও তা সমন্বয় করে কাজ করতে সক্ষম। প্রোডাক্টিভিটি গুরুদের জন্য অপরিহার্য এই এভারনোট।

'গুগল কিপ' অন্যদের তুলনায় পরে এসেও নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে ক্রমাগত জনপ্রিয় হচ্ছে। এর বিশেষ আকর্ষণ কুইক নোট-টেকিং ও স্ন্যাপশটের রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা। গুগলের নিজস্ব ব্যবস্থা হওয়ায় সহজে এটি আয়ত্ব হয়। গুগলের অন্যান্য ব্যবস্থার সঙ্গে আপনি ব্যাপক জড়িত থাকলে নোটসের ক্ষেত্রেও আপনি এর উপর নির্ভর করতে পারেন।

'স্প্রিংপ্যাড নোট' ব্যবস্থাপনার আরেক জনপ্রিয় অ্যাপ। দক্ষতার দিক থেকে এটি কারো চেয়ে পিছিয়ে নেই। এর বিশেষ বৈশিষ্ট্য, সময়ের সঙ্গে সঙ্গে নোটস ক্রমাগত ভারি হতে থাকলে কোনো ঝামেলা ছাড়াই এই অ্যাপ তা সামাল দিতে থাকে।

৬. কন্টাক্ট ম্যানেজার

আপনি হয়তো ব্যাপক ভ্রমণ করেন এবং প্রচুর লোকের সঙ্গে পরিচিত হতে হয়। তাই তাদের ফোন নম্বর ও নাম-ধাম সংরক্ষণে রাখা আপনার প্রাত্যহিক কাজ। এত তথ্য আপনার সাধারণ ফোনবুকে সংরক্ষণ করা সম্ভব নয়। যাদের নিত্য-নতুন বন্ধু জোটে তাদের তথ্য হারানো সুযোগ নেই। এসব ক্ষেত্রে কন্টাক্ট ম্যানেজার অ্যাপস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য জনপ্রিয়তম হচ্ছে, 'কন্টাক্ট প্লাস' ও 'টাচপ্যাল কন্টাক্টস'।

৭. চ্যাট
অ্যান্ড্রয়েড-এর রয়েছে বিভিন্ন রকম চ্যাট ও মেসেজিং ব্যবস্থা। এর সবগুলোরই রয়েছে নিজস্ব সুবিধা ও অসুবিধা। তবে জনপ্রিয়তার শীর্ষতালিকায় থাকছে ফেসবুক ম্যাসেঞ্জার, হ্যাংআউটস ও স্ন্যাপশট।

একসময় ফেসবুক ম্যাসেঞ্জার শুধু নিজের নেটওয়ার্কে সেবা দিয়ে এসেছে। অর্থাৎ ফেসবুকে যুক্ত থাকা অবস্থায় চ্যাট করার ব্যবস্থা ছিল। বর্তমানে এর আওতা মোবাইল ফোনের এসএমএস তালিকা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। এর মাধ্যমে ফেসবুকের চ্যাটিং টেক্সট বন্ধুর মোবাইলেও পৌঁছে যায়। এছাড়া পুরো কথোপোকথন সংরক্ষিত থাকার ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থায়।

'হ্যাংআউটস' গুগলের নিজস্ব ব্যবস্থা। 'গুগল টক', 'ভিডিও চ্যাট', ছবি বিনিময়- ইত্যাদি সবই অন্তর্ভূক্ত রয়েছে 'হ্যাংআউটস'-এ। এর মাধ্যমে ১০ জন পর্যন্ত ভিডিও কন্সফারেন্স করা যায়। এছাড়া আপনি জানতে পারবেন কখন আপনার ম্যাসেজটি পড়া হয়েছে।

'স্ন্যাপশট' টাইমারভিত্তিক ম্যাসেঞ্জার ব্যবস্থা। অর্থাৎ কতক্ষণ চ্যাট করবেন তা আগেই নির্ধারণ করে দিতে পারেন। শেষের দিকে আপনাকে কাউন্টডাউন দেখাবে, ১০-৯-৮-৭-৬....। ছবি পাঠানোর ক্ষেত্রেও টাইমার ব্যবহার করা যায়।          

৭. ব্রাউজার
অ্যান্ড্রয়েড এমন এক প্লাটফর্ম যেখানে ইন্টারনেট ব্রাউজার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার উন্মুক্ত সুযোগ রয়েছে। মূলত ওপেন-সোর্স ব্যবস্থার জন্য এই খাত সুবিধা পাচ্ছে। আপনি যে ব্রাউজারই ব্যবহার করুন, অ্যান্ড্রয়েডের কারণে বাড়তি ফিচার কাজে লাগানোর সুযোগ আপনার জন্য অবারিত। বিশেষ করে অ্যাড-অনস বেছে নিয়ে আপনি নিজের মতো সাজিয়ে নিতে পারেন ব্রাউজার।

সবার আগে চলে আসে 'ক্রোম ফর অ্যান্ড্রয়েড'। ডেস্কটপে ক্রোম যে সুনাম অর্জন করেছে, অ্যান্ড্রয়েডের মাধ্যমেও সেই সুনাম অক্ষুণ্ণ রয়েছে। গুগলে সাইন-ইন করার মাধ্যমে সবগুলো সুবিধার আওতায় আপনি থাকতে পারছেন। বুকমার্ক বা নিজস্ব সেটিংসের সব সুবিধা পাওয়া যায় অ্যান্ড্রয়েড ব্যবস্থায়।

অপেরা আরেকটি জনপ্রিয় ব্রাউজার। মূলত হালকা ব্রাউজার হিসেবে এর খ্যাতি সর্বোচ্চ।

'ডলফিন ব্রাউজার ফর অ্যান্ড্রয়েড' আরো একটি জনপ্রিয় ব্যবস্থা। এতে রয়েছে ওয়েবকিট ইঞ্জিন। এতে রয়েছে প্রচুরসংখ্যক জেসচার কন্ট্রোলস, ইনটুইটিভ মেনু ও ফ্লাশ সাপোর্ট। মোবাইল ফোনে ব্রাউজ করতে এতে রয়েছে বিভিন্ন প্লাগ-ইনস। এসবের মাধ্যমে ডেস্কটপের আমেজ পাওয়ার সুযোগ রয়েছে।

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd