বিসমিল্লাহির রাহমানির রাহিম

বিনামূল্যে আসল মাষ্টার কার্ড নিয়ে নিন!!

সুবিধাগুলো ০১. ১০০% আসল মাষ্টার কার্ড আপনার কাছে পাঠানো হবে। ০২. প্রায় সকল ওয়েবসাইটে কেনাকাটা করতে পারবেন (যেমন hostgator, namecheap, godaddy, amazon etc)

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label ইন্টারনেট. Show all posts
Showing posts with label ইন্টারনেট. Show all posts

Saturday, May 11, 2019

Surfe.be থেকে আয় করুন Easy...............

অনলাইনে ইনকাম করুন অনায়াসে নিম্নের লিংকটি থেকে রোজিস্ট্রেশন করুন। এবং এক্সটেনশনটি ইনস্টল করুন। বিভিন্ন রকম অয়েবসাইট ভিসিট করে আয় করুন।
Surfe.be - passive income

Sunday, August 7, 2016

বড়াইগ্রাম উপজেলার সকল ইউনিয়ন সচিব ওবং ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম (এম.আই .এস) প্রশিক্ষণ

এল জি এসপি-২ এর আওতায়  ইউনিয়ন পরিষদকে ডিজিটাল সিসটেমে পরিচালিত করার লক্ষে অর্থাৎ অনলাইন ভিত্তিক করার লক্ষে সরকার সারাদেশে পর্যায়ক্রমে ইউনিয়ন সচিব এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় সি সি লি চাইনিজ এন্ড থাই রেষ্টুরেন্ট নাটোর-এ তিন দিন ব্যাপী  বড়াইগ্রাম উপজেলার সকল ই উনিয়ন পরিষদ সচিব এবং ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম (এম.আই .এস)

 বিষয়ে প্রশিক্ষণ গত ০৩-০৮-২০১৬ খ্রীঃ হতে শুক্রবার (০৫-০৮১৬ খ্রীঃ) পর্যন্ত সফল ভাবে সম্পন্ন হল । এ প্রশিক্ষনে কোর্স পরিচালক: জনাব মো: খলিলুর রহমান, জেলা প্রশাসক,নাটোর, কোর্স সমন্বয়ক: জনাব মো: এনামুল হক, উপ-পরিচালক, স্থানীয় সরকার,নাটোর ও ডি এফ, নাটোর, মহোদয় উপস্থিত ছিলেন।

Saturday, April 23, 2016

জিপি সিমে নিয়ে নিন ২জিবি ইন্টারনেট ডাটা মাত্র ২৪টাকায়, সময় কম, তারাতারি

আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল।লাগবে টেকটিউনস কে ধন্যবাদ আমাকে টিউন করার সুযোগ দেওয়ার জন্য। কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া। আমার টিউন শুরু করছি
জিপি সিমে নিয়ে নিন ২জিবি ইন্টারনেট
ডাটা মাএ ২০টাকায়, সময় কম, তারাতারি। এবার গ্রামীণফোন দিচ্ছে পুরো ২ জিবি ইন্টারনেট মাত্র ২০ টাকায়। অফারটি পেতে ডায়াল *5000*76# যার মেয়াদ ৭ দিন। শর্তাবলীঃ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে। মেয়াদ ৭ দিন; অফারটি ব্যবহার করা যাবে 12 AM – 10 AM মূল্যে ভ্যাট, সম্পূরক শুল্ক, সারর্চাজ প্রযোজ্য মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা
ভলিউম শেষ হলে, টাকা ০.০১/১০KB হারে
চার্জ প্রযোজ্য হবে (সর্বোচ্চ ২০০ টাকা
পর্যন্ত) ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *121*1*2# অটো রিনিউয়াল ফিচার প্রযোজ্য নয় আশা করছি টিউনটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সামনে আর নতুন নতুন টিউন নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল।লাগবে টেকটিউনস কে ধন্যবাদ আমাকে টিউন করার সুযোগ দেওয়ার জন্য। কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া। আমার টিউন শুরু করছি
জিপি সিমে নিয়ে নিন ২জিবি ইন্টারনেট
ডাটা মাএ ২০টাকায়, সময় কম, তারাতারি। এবার গ্রামীণফোন দিচ্ছে পুরো ২ জিবি ইন্টারনেট মাত্র ২০ টাকায়। অফারটি পেতে ডায়াল *5000*76# যার মেয়াদ ৭ দিন। শর্তাবলীঃ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে। মেয়াদ ৭ দিন; অফারটি ব্যবহার করা যাবে 12 AM – 10 AM মূল্যে ভ্যাট, সম্পূরক শুল্ক, সারর্চাজ প্রযোজ্য মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা
ভলিউম শেষ হলে, টাকা ০.০১/১০KB হারে
চার্জ প্রযোজ্য হবে (সর্বোচ্চ ২০০ টাকা
পর্যন্ত) ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *121*1*2# অটো রিনিউয়াল ফিচার প্রযোজ্য নয় আশা করছি টিউনটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সামনে আর নতুন নতুন টিউন নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
(Collected)

Friday, January 15, 2016

গ্রামীণফোন বন্ধ সিমে আবারো ২ জিবি ইন্টারনেট মাত্র ১০ টাকায় এবং ৪০ টাকায় ৮ জিবি, আগের বার এই অফার যারা পান নি তাদের জন্য

আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। আল্লাহ্‌র রহমতে আমিও ভাল আছি।
গ্রামীণফোন ৩১ ডিসেম্বর বন্ধ সিমের অফার ৯ টাকায় ২ জিবি এবং ৩৬ টাকায় ৮ জিবি এই অফারটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু আজ তা আবার এই নতুন অফার দিয়েছে। হ্যাঁ গ্রামীণফোন বন্ধ সিমে আবারো ২ জিবি ইন্টারনেট নিন মাত্র ১০ টাকায় এবং ৪০ টাকায় ৮ জিবি। তো দেরি করে আর মিস করবেন না। এখনি একটিভ করে নিন।
এই অফারটি কেবল তারাই পাবে যাদের সিম আজ থেকে তিন মাস আগে থেকে বন্ধ।
আপনার পরিচিত বন্ধ সিমে এই অফারটি অ্যাকটিভ করে আপনার যেকোন সচল সিমে রেফার করে আপনিও পাবেন ১০০ এমবি ফ্রী।
আপনার সিমটি বন্ধ সিমের আওতায় আছে কিনা তা চেক করতে BHK 017XXXXXXXX মানে BHK স্পেস আপনার বন্ধ সিমের নাম্বার লিখে ম্যাসেজটি সেন্ড করুন ৯৯৯৯ নাম্বারে। যদি আপনার নাম্বারটি এলিজেবল মানে গ্রহনযোগ্য দেখায় তাহলে আপনার বন্ধ সিমে ১২ টাকা রেখে ডায়াল করুন *১১১*৯০#
তাহলে আপনি পাবেন ২ জিবি ইন্টারনেট ১৫ মেয়াদে। এভাবে আরও তিনবার অ্যাকটিভ করুন আরও ৩০+ টাকা দিয়ে। ব্যাস এবার আরামছে নেট চালান।
আপনার নাম্বারে আরও ১০০ এমবি ফ্রী নিতে পারেন। বন্ধ সিম থেকে টাইপ করুন (SN আপনার সচল নাম্বার) লিখে পাঠিয়ে দিন ৯৯৯৯ নাম্বারে।
তো ভাল থাকুন আর থাকুন টেকটিউনসের সাথে দারুন দারুন ট্রিকস পাবার জন্য। ধন্যবাদ

Monday, October 19, 2015

আপনার ব্লগস্পট ব্লগ আছে ওয়েব সাইট আছে অনলাইনে ব্লগিং এ এবার আয় হবেই হবে

সুপ্রিয় বন্ধুরা যারা এখনও অনলাইনে কোন আয় করতে পারেন নাই, তাদের জন্য এই পোষ্টটি। প্রথমে আপনার একটি ওয়েব সাইট থাকতে হবে। যদি না থাকে ফ্রি ওয়েব সাইট blogger.com থেকে একটি ওয়েব সাইট খুলে নিতে হবে।এরপর আপনাকে নিচের ছবির উপর ক্লিক করতে হবে।  এখান থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার একাউন্ট তৈরী করুন। এবার আপনার ওয়েবসাইটে Get Pop Under Code থেক গেজেট নিয়ে বসিয়ে দিন। এবার আপনার ওয়েব সাইটে ভিজিটর আসলে আপনার আয় হবে। যত বেশি ভিজিটর আসবে আপনার আয় তত বাড়বে। তাই আর দেরি কেন এখনই শুরু করুন আপনার অনলাইন আর্নিং। আজ এ পর্যন্তই ভূল হলে ক্ষমা করবেন। খোদা হাফেজ।





Monday, November 24, 2014

গ্রামীণফোন এ আনলিমিটেড নাইট প্যাকেজ এ ২জিবি ব্যবহার করার পরেও ১MBPS স্পিড এবং এই প্যাকেজ ২৪ ঘণ্টা ব্যবহার করার দারুন টিপস!

সবাইকে আমার সালাম জানাই।
আশা করি আপনারা সবাই ভালো আছেন
প্রথমেই আমি সবার কাছে ক্ষমা ছেয়ে নিচ্ছি, কারণ আমার আগের টিউন এ জিপি মামুকে ভুল বুঝে উল্টা পাল্টা লিখেছিলাম
যাই হোক এখন আমি আপনাদের দারুণ একটা টিপস দিবো
আমরা তো এখন ১১ টাকায় নাইট আনলিমিটেড প্যাকেজ এ ইচ্ছা মতো বাঁশ দিয়ে যাচ্ছি
অনেকেই মনে করছে এটা একটা অফার। কিন্তু না এটা কোনো অফার না এটা হচ্চে জিপির একটি প্যাকেজ!
জার মূল্য হচ্ছে ২৫০টাকা। শুধু বন্ধু প্যাকেজ এ আসলেই এর মূল্য হয়ে যায় মাত্র ১১টাকা।
ওরা যদি এই ক্রুটি ঠিক না করে তাহলে আমরা এভাবেই বাঁশ দিয়ে জেতে পারবো।
বাঁশ দিচ্ছি ঠিকই কিন্তু যখন ২জিবি ব্যবহার করা হয়ে যায় তখন ১এমবি পি এস তো দূরের কথা ১০কেবি পি এস ও পাওয়া যায়না।
এরি সমাধান আজ আমি আপনাদের দিবো
২জিবি ব্যবহার করার পর যখন আর স্পিড পাবেন না তখন *১১১*৬*৬# ডায়াল করে ইন্টারনেট প্যাকেজ ডিয়েক্টিভ করে নেন!
তারপর সিম টা ১৫মিনিট বন্ধ রাখুন, তারপর সিম টা ওপেন করে প্রথমে *৫০০০*১# ডায়াল করুণ।
তারপর আবারো ১১টাকায় *৫০০*৩# ডায়াল করে আনলিমিটেড নাইট প্যাকেজ টি একটিভ করে নেন।
এখন নেট ইউজ করে দেখেন ১এম বি পি এস স্পিড পাচ্ছেন!
এই পদ্ধতি রাত ১ টার পর করবেন। আর একটা টিপস দিয়ে যাচ্ছি
এই প্যাকেজ টি শুধু রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত চলে!
কিন্তু না এটি আমরা ২৪ঘন্টা ব্যবহার করবো কারণ আমরা বাঙ্গালী!! :p
এর জন্য আপনি সকাল ৯টা ৫৫মিনিট এ একটা বিগ ফাইল ডাউনলোড দেন। ডাউনলোড হতে হতে যখন ১০টা ৫ বাজবে তখন থেকেই আপনি ২৪ঘন্টা ব্যবহার করতে পারবেন এই প্যাকেজ টি

Tuesday, September 16, 2014

ঘরে বসে আয়-২


ফ্রিল্যান্সিং করে এদেশের অনেকেই স্বাবলম্বী হয়েছেন। অনেকেরই নতুন এ ক্ষেত্রটির প্রতি আগ্রহ রয়েছে। অনেকেই জানতে চান বিষয়টি কী এবং কীভাবে ফ্রিল্যান্সিং করে আয় করা যায়। পাঠকদের কাছে ফ্রিল্যান্সিংকে সহজভাবে তুলে ধরতেই ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের আদ্যোপান্ত। আজকে রইল এর প্রতিবেদনটির দ্বিতীয় পর্ব।
প্রথম পর্ব পড়ুন: ঘরে বসে আয়
মার্কেটপ্লেসের প্রোফাইলবর্তমানে জনপ্রিয় ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে কাজ করে বড় ক্যারিয়ার গড়া সম্ভব। মার্কেটপ্লেসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো প্রোফাইল তৈরি করা। যোগ্যতা প্রমাণের জন্য প্রোফাইলকে আকর্ষণীয় করে তৈরি করা যায়। প্রোফাইলে তৈরির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে
১. হাসিমুখে তোলা একটি ছবি যেখানে আপনার চেহারা পরিষ্কারভাবে বোঝা যাবে।
২. স্কিল টেস্ট দেয়া থাকলে ভালো। ইল্যান্স মার্কেটপ্লেসে প্রচুর স্কিল টেস্ট বিনা খরচেই দেয়া যায়। স্কিল টেস্ট দেয়া থাকলে ক্লায়েন্ট বুঝবেন যে আপনি ফ্রিল্যান্সার হিসেবে নতুন অথবা অভিজ্ঞ যা-ই হন না কেন কাজে আপনার দক্ষতা রয়েছে।
৩. পোর্টফোলিও আইটেম যোগ করা উচিত। পোর্টফোলিও আইটেম হিসেবে নিজের তৈরি লোগো, নিজের বানানো ওয়েবসাইটের স্ক্রিনশট, ইউনিভার্সিটিতে তৈরি করা কোনো প্রেজেন্টেশন, কোনো সার্টিফিকেটের স্ক্যান করা ইমেজ ইত্যাদি দেয়া যেতে পারে। এর সাথে যদি স্কিল টেস্ট থাকে, তাহলে ক্লায়েন্ট জেনে যাবেন যে আপনার শুধু তাত্ত্বিক জ্ঞান আছে তাই নয়, তার সাথে প্র্যাকটিক্যাল কাজ করার অভিজ্ঞতাও আছে। আকর্ষণহীন একটি ফ্রিল্যান্স প্রোফাইল তৈরি করে কাজে আবেদন করলে ক্লায়েন্টরাও সাড়া দেবে না।
কোন ধরনের কাজের জন্য আবেদন করবেন?
কোনো একটা জব ওপেন করে জবের ডান পাশে দেখবেন বায়ারের তথ্য দেওয়া আছে। যেসব বায়ারের পেমেন্ট মেথড নট ভেরিফাইড লেখা সেসব বায়ারের কাজের জন্য আবেদন করবেন না। পেমেন্ট মেথড ভেরিভাইড থাকলে তবে আবেদন করবেন।

ক্লায়েন্টের কাছে কাজের জন্য আবেদন করা
যখন কোনো কাজে/জবে আবেদন করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার লেখার ধরন প্রফেশনাল হয়। কখনোই কপি-পেস্ট করে আবেদন পাঠাবেন না। এটা করলে কাজ পাওয়া দুরূহ তো হবেই বরং অনেক ক্লায়েন্ট আপনার লেটার স্প্যাম হিসেবে মার্ক করলে মার্কেটপ্লেসের অ্যাকাউন্টটি হারাতে পারেন। যেটা করা উচিত সেটা হলো প্রতিটি জব ভালোভাবে পড়ে তারপর চিন্তা করে গুছিয়ে একটি লেটার লিখে পাঠানো। এ ক্ষেত্রে আপনি একটি ফরম্যাট ফলো করতে পারেন, যেমন:
Hello, Good Day, Good Morning অথবা Evening, ইত্যাদি দিয়ে শুরু করতে পারেন। Dear Sir/Madam, Dear Manager, ইত্যাদি দিয়ে শুরু না করাই ভালো।
তারপর এক লাইনে আপনি তার কাজের বিষয়ে কোনো প্রশ্ন করতে পারেন, এ ক্ষেত্রে ক্লায়েন্ট বুঝবে আপনি তার জবটি পড়েছেন। তারপর ২-৩টি লাইন লিখুন আপনার কোন দক্ষতা তার প্রজেক্টে কাজে আসবে এবং কেন।র ৪-৫টি বুলেট পয়েন্ট করে লিখুন আপনি তার কাজটি পেলে কী কী ধাপে করবেন।
আপনি কোন ফাইল এটাচ (যুক্ত) করে থাকলে উল্লেখ করুন। সর্বশেষে ধন্যবাদ দিয়ে আপনার লেটার শেষ করুন।
এভাবে একটি ফরম্যাট ফলো করলে দেখবেন কখনই কপি-পেস্ট করতে হবে না। তবে হ্যাঁ, দুটি ব্যাপার কখনই করবেন না। একটা হলো লেটারে নিজের ই-মেইল অথবা যোগাযোগের কোনো আইডি উল্লেখ করবেন না এবং কখনই আপনাকে যেন কাজটি দেয় এটা নিয়ে জোর করবেন না। তাহলে ক্লায়েন্ট আপনাকে পেশাদার নাও ভাবতে পারে। নিজের দক্ষতা অনুযায়ী কাজের পারিশ্রমিক চাইবেন।
সাক্ষাত্কার
চাকরির বিজ্ঞাপন পড়ে আমরা কী করি? আমরা সেই বিজ্ঞাপন পড়ে ভালো লাগলে সেই চাকরির জন্য জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাই।  আউটসোর্সিং সাইটেও যখন কোনো জব পোস্ট করা হয়, তখন অনেকেই আবেদন করেন। তাদের মধ্য থেকে বায়ার কয়েকজনকে সাক্ষাত্কারের জন্য বলেন।  তারপর একজন বা দুইজনকে নিয়োগ (হায়ার) দেয় মানে কাজটি করতে দেয়। এই প্রক্রিয়াটিকেই বলে বিডিং বা বিড করে কাজ পাওয়া।  বায়ার আপনার কভার লেটার এবং প্রোফাইল দেখে পছন্দ করলে আপনাকে মেসেজ দিয়ে ইন্টারভিউ নেবে। আপনিও মেসেজ দিয়ে উত্তর দেবেন। আপনাকে ওই আউটসোর্সিং সাইটেই মেসেজ দেবে যে আপনি আগে কখনো এ ধরনের কাজ করেছেন কি না, কাজটি কত দিনে করতে পারবেন, কত ডলারের বিনিময়ে করে দেবেন ইত্যাদি। আপনিও ওই সাইটেই মেসেজ দিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। কোনো কোনো বায়ার স্কাইপের মাধ্যমে চ্যাট করতে চায়। তাই স্কাইপে (www.skype.com) একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর আপনাকে পছন্দ হলে বায়ার কাজটি করতে দেবে মানে জবটিতে আপনাকে হায়ার (Hire) করবে। জবটি অ্যাকটিভ হবে। তখন আপনার কাছে নোটিফিকেশন আসবে Your contract Job Name started. তারপর কাজ শুরু করবেন। 
কীভাবে কাজ করবেন?
আউটসোর্সিং সাইটগুলোতে দুই ধরনের জব আছে। জব আছে দুই ধরনের। আওয়ারলি এবং ফিক্সড প্রাইস। আওয়ারলি জবগুলো আপনার ইচ্ছেমতো করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়ার পর বায়ার কাজগুলো দেখে আপনাকে পেমেন্ট দেবেন। আর আওয়ারলি জবের ক্ষেত্রে টাইম ট্র্যাকার সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন । এই সফটওয়্যারটি ইনস্টল করার পর ওপেন করে সাইন-ইন করে যে জবটি করতে চান সেটি নির্বাচন করে Start বাটনে ক্লিক করবেন। তাহলে ওই সফটওয়্যারটির মাধ্যমে আপনার কাজের সময় গণনা শুরু হবে। ওই সফটওয়্যারটি কিছুক্ষণ পরপর আপনার কম্পিউটারের স্ক্রিনশট নেবে। ঘণ্টায় ৬টির মত। সময় গণনার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ডলার জমা হতে থাকবে। কাজ শেষ হওয়ার পর বায়ার ওই স্ক্রিনশটগুলো দেখে বুঝতে পারবে আপনি কাজ করেছেন কি না। কাজ শেষ হওয়ার পর বায়ার যখন আপনাকে পেমেন্ট দিয়ে চুক্তি শেষ করবেন তখন আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে Buyer Name ended your contract Job Name. তখন বায়ার আপনাকে একটি ফিডব্যাক দেবেন এবং আপনিও বায়ারকে একটি ফিডব্যাক দেবেন। সর্বোচ্চ ৫-এর মধ্যে আপনি বায়ারকে মার্ক দেবেন এবং বায়ার আপনাকে তা দেবেন। কেউ কারোরটা আগে দেখতে পাবেন না। দুই জনে (কনট্রাক্টর এবং বায়ার) ফিডব্যাক দিলেই কেবল একজন অন্য জনেরটা দেখতে পাবেন। কেউ একজন ফিডব্যাক না দিলে বা উভয়েই না দিলে ১৪ দিন পর একজন অন্যজনের ফিডব্যাক দেখতে পাবেন। ১৪ দিন পার হয়ে গেলে আর ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকে না। আপনি বায়ারের সাথে কাজ করার সময়ই বুঝতে পারবেন আপনার সাথে বায়ারের সম্পর্ক কেমন এবং বায়ার আপনাকে কেমন ফিডব্যাক দিতে পারেন।  ভালো ফিডব্যাক পেলে পরবর্তী সময়ে বেশি কাজ পেতে সুবিধা হয়। বাজে ফিডব্যাক পেলে পরবর্তী সময়ে ভালো কাজ পেতে সমস্যা হয়। তবে আপনি ইচ্ছা করলে ওই বাজে ফিডব্যাক মুছে ফেলতে পারবেন। বায়ার আপনাকে পেমেন্ট দেওয়ার পর সেই পেমেন্ট এক সপ্তাহের মতো পেনডিং (Pending)-এ থেকে তারপর আপনার অ্যাকাউন্টে জমা হবে।
অর্থ তোলার পদ্ধতি
অনেক কাজ করেছেন। আপনার অ্যাকাউন্টে অনেক ডলার জমা হয়েছে। এখন সেগুলো তুলে আনবেন কীভাবে? অর্থ উত্তোলনের অনেকগুলো পেমেন্ট মেথড বা উপায় আছে। আমাদের দেশের জন্য সবচেয়ে ভালো এবং সবচেয়ে সহজ পদ্ধতি হলো অয়্যার ট্রান্সফার (Wire Transfer)।
অয়্যার ট্রান্সফার পদ্ধতি
অয়্যার ট্রান্সফার হলো অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের কোনো ব্যাংকে ডলার ট্রান্সফার করা। এর জন্য বাংলাদেশের কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে।
পাইওনিয়ার মাস্টারকার্ড পদ্ধতি
অর্থ উত্তোলন করার আরেকটি সহজ পদ্ধতি হলো Payoneer Debit Card। তবে এটি একটু ব্যয়বহুল।

গুগল আনল অ্যান্ড্রয়েড ওয়ান ফোন


অ্যান্ড্রয়েড ওয়ান ব্র্যান্ডের কম দামে নতুন একটি স্মার্টফোন বাজারে এসেছে। গুগলের এ ব্র্যান্ডের নতুন এই স্মার্টফোন ভারতের বাজারে চালু হয়েছে। স্থানীয় নেটওয়ার্ক-সুবিধা ব্যবহার করে অ্যান্ড্রয়েডের হালনাগাদ সংস্করণ নামানোর পাশাপাশি নতুন নতুন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আরও উন্নত সুবিধা যাতে পাওয়া যায়, সেই চিন্তা থেকে ভারতের বাজারে চালু হলো এ স্মার্টফোন। এ ছাড়া সাশ্রয়ী দামে ভালো মান ও ইন্টারনেট-সুবিধার ফোন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এটি বাজারে ছাড়া হয়েছে বলে জানা গেছে।
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান সুন্দর পিশাই বলেন, পশ্চিমা দেশগুলোয় আপাতত অ্যান্ড্রয়েড ওয়ান ফোন ছাড়ার তেমন কোনো উদ্যোগ নেই। তবে শিগগিরই ভারতের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান ও শ্রীলঙ্কার বাজারে এই ফোন পাওয়া যাবে।
স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান প্রকল্পের মাধ্যমে বাজারে আনা হয়েছে। এর নিরাপত্তা থেকে শুরু করে হালনাগাদ ও সফটওয়্যার-সংক্রান্ত সব দায়িত্ব নেবে গুগল। ভারতের বাজারে নতুন এ স্মার্টফোন প্রস্তুত করে দিচ্ছে মাইক্রোম্যাক্স, স্পাইস ও কার্বন। এতে রয়েছে ৪.৫ ইঞ্চি পর্দা, ১ গিগাবাইট র্যা ম, ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ২ মেগাপিক্সেলের ক্যামেরা, কোয়াড কোর প্রসেসর। গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েডের এই স্মার্টফোনে এফএম রেডিওর অনেকগুলো বৈশিষ্ট্যই থাকবে। দাম হবে ১০০ ডলারের মধ্যে।
—বিবিসি ও দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম

হজ পালনের নির্দেশিকা মুঠোফোনে

বাংলাদেশি হজযাত্রীদের জন্য হজ পালনের নির্দেশনা নিয়ে মুঠোফোনের অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে। মুঠোফোনে হজের দরকারি সব তথ্য পাওয়া সহজ করতে বিজনেস অটোমেশন লিমিটেড পিলগ্রিম গাইড নামের এই অ্যাপ তৈরি করেছে। এটি ব্যবহার করতে চাইলে দরকার অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোন এবং ইন্টারনেট সুবিধাসহ সৌদি আরবের কোনো একটি মোবাইল ফোন সংযোগ। গুগল অ্যানড্রয়েড স্টোর থেকে বা ধর্ম মন্ত্রণালয়ের হজের ওয়েবসাইট (www.hajj.gov.bd) থেকে পিলগ্রিম গাইড অ্যাপটি নামিয়ে বিনা মূল্যে ব্যবহার করা যাবে। 
পিলগ্রিম গাইড অ্যাপ ইনস্টল হলে সেটিংস থেকে হাজি তাঁর পাসপোর্ট নম্বর বা পিলগ্রিম আইডি (৭ সংখ্যার নম্বর) ও জন্মতারিখ লিখে নিবন্ধন করবেন। এতে পথনির্দেশনা (ডিরেকশন), সংবাদ (নিউজ), নামাজের সময়, তথ্য (ইনফরমেশন), জরুরি প্রয়োজনে যোগাযোগ এবং প্রোফাইল মেন্যু রয়েছে। 
নির্দেশনা (ডিরেকশন) মেনুতে আপনার গন্তব্যস্থান শুরু হবে কোথা থেকে, আর শেষ কোথায় হবে, এটা ঠিক করে নিলে গুগল ম্যাপসের মাধ্যমে পথের নির্দেশনা পাবেন। ধরা যাক আপনার মক্কার বাসা শুরুর স্থান নির্বাচন করলেন আর যেতে চান কাবা শরিফে। গন্তব্য হিসেবে কাবা শরিফ নির্বাচন করতে হবে। এরপর তা গুগল ম্যাপস গাড়ি বা পায়ে হাঁটা রাস্তার নির্দেশনা দেবে। একইভাবে মদিনা, মিনা, আরাফাত, মুজদালিফার অবস্থানকে সেভ করে নিলে নির্দেশনা পাওয়া যাবে। 
সংবাদ মেনুতে সাম্প্রতিক সংবাদ থাকে। তথ্য (ইনফরমেশন) মেনুতে হারিয়ে গেলে কোথায় যাবেন। জরুরি প্রয়োজনে যোগাযোগ মেন্যুতে রয়েছে হজ কার্যালয় ঢাকা, হজ আইটি ডেস্ক মক্কা, মদিনা, জেদ্দা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের টেলিফোন নম্বর। প্রোফাইল মেন্যুতে নাম, পিলগ্রিম আইডি, গাইড, ফোন, এজেন্সি ফোন, দেশে ফেরার তারিখ চাইলে আপনি দেখতে পারবেন। —ফেরদৌস ফয়সাল

Monday, September 15, 2014

সৌদি আরবে সোশাল মিডিয়া যেন 'খরার মাঝে বৃষ্টি'

সৌদি আরবের কোনো টেলিভিশন চ্যানেল খুললেই সেখানে ধর্মোপদেশ দিচ্ছে এমন কোনো অনুষ্ঠান দেখতে পাবেন। অনেকেই এসব নিরানন্দ অনুষ্ঠানের একঘেয়েমি থেকে বাঁচতে কম্পিউটারে ইউটিউবসহ অন্যান্য অনলাইন ব্রডকাস্টার এর দিকে ঝুঁকছেন বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। এ বিষয়টি বিশ্বের আর কোনো দেশের প্রেক্ষিতে অবাক হওয়ার মতো না হলেও সৌদি আরবের ক্ষেত্রে বেশ বিস্ময়কর ঘটনা বটে, বলা হয় ওই প্রতিবেদনে। আর এই সংস্কৃতির উন্মেষ ঘটছে জেদ্দাসহ বিভিন্ন শহরে মিডিয়া প্রতিষ্ঠানের বদৌলতে। দেশটিতে ক্রমবর্ধমান আধুনিক জনগোষ্ঠী চিত্তবিনোদনের জন্য এখন অনলাইনের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে।
সৌদির এমনই এক প্রতিষ্ঠান ইউটার্ন এন্টারটেইনমেন্ট। এখানে আসেন আলখেল্লা পরা পুরুষ আর বোরকায় ঢাকা নারীরা। তারা কাচে ঘেরা অফিসে এসে টেবিল ফুটবল খেলেন। নিজেদের ইউটিউব অ্যাকাউন্টের জন্য তারা ভিডিও করেন। এই প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। ইউটার্ন বিভিন্ন অনুষ্ঠান ও নাটকও প্রচার করে। এসব অনুষ্ঠানে নারী-পুরুষের সম্পর্কের নানা ব্যাখ্যা ও উপদেশ দেওয়া হয়। নতুন এক জরিপে বলা হয়, সৌদির নারী-পুরুষরা প্রতিদিন ৭টি ভিডিও ইউটিউবে দেখে থাকেন।
শুধু তাই নয়, সৌদির মানুষের ৬০ শতাংশের টুইটারে অ্যাকাউন্ট রয়েছে। টুইটারের গ্রাহক সংখ্যার ভিত্তিতে এখন প্রথম স্থানে রয়েছে সৌদি আরব। ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে গেছে। এ দেশের ৩১ মিলিয়ন মানুষের মধ্যে ৮ মিলিয়নের ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে। ই-মেইল তো রয়েছে অসংখ্য মানুষের।
গবেষণায় বলা হয়, এ দেশের তরুণ সমাজ এই পরিবর্তন আনছেন। ইন্টারনেট ব্যবহারকারীদের অধিকাংশের বয়স ২৬ থেকে ৩৪ বছরের মধ্যে। তারা অনেক সময় নিজেদের জীবনের চাওয়া-পাওয়ার কথা নাম না প্রকাশ করে সোশাল মিডিয়ায় তুলে দিচ্ছেন। সৌদিতে সিনেমা নিষিদ্ধ হওয়ায় সোশাল মিডিয়ায় সময় কাটাতে হচ্ছে মানুষদের।
বিশেষজ্ঞরা এই পরিবর্তনকে ইতিবাচক সামাজিক পরিবর্তন বলে মনে করছেন। অবশ্য এখন পর্যন্ত সৌদির শাসকরা সোশাল মিডিয়ার এই প্রসারণকে খুব সহজে গ্রহণ করতে পারছেন না। তাদের সমাজে এখন পর্যন্ত নারীদের বাইরে যেতে বা চিকিৎসা করাতে বা লেখাপড়া করতে বাড়ির কর্তার অনুমতি নিতে হয়। এখানকার সোশাল মিডিয়া ব্যবহারকারীদের ৮৭ শতাংশই পুরুষ। তবে সিরিয়ায় জিহাদি যুদ্ধের কারণে সোশাল মিডিয়ার ব্যবহার ছড়িয়েছে বলেও মনে করছেন অনেকে।
সোশাল মিডিয়ার উত্থান সৌদির সমাজের মৌলিক পরিবর্তন বলে মনে করছেন তরুণ সমাজ। রিয়াদের এক শিক্ষার্থী বলেন, শাসকরা আর কিছুই গোপন করে রাখতে পারবে না। যখন মধ্যপ্রাচ্যে এক মরণঘাতী ভাইরাস হুমকি হয়ে উঠছে, তখন শাসকরা এর সম্পর্কে নিয়মিত তথ্য প্রকাশ করতে চাইছেন না। কিন্তু টুইটার ও ফেসবুকের কল্যাণে নিয়মিত সবাই তথ্য সংগ্রহ করছেন।
এদিকে, রাজবংশে চলমান নানা ঘাত-প্রতিঘাত-সংক্রান্ত ঘটনাও আর ধামাচাপা দেওয়া যাচ্ছে না। সবই প্রকাশ হয়ে পড়ছে প্রযুক্তির কল্যাণে। তাই সমাজের পরিবর্তনের বিরুদ্ধে তারাও আর আগের মতো কঠোর নীতি গ্রহণ করতে পারছে না।
গত জুনের ২৫ তারিখে মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা ফওজান আল-হারবিকে ৭ বছরের জেল দেওয়া হয় এক 'ক্ষতিকর তথ্য' প্রকাশের জন্য। দেশটিতে ২০০৭ সালে আইনের মাধ্যমে সাইবার অপরাধ বিষয়কে সংজ্ঞায়িত করা হয়। অন্যদিকে, জুনের প্রথম দিকেই নিউ ইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ জানায়, সৌদির পূর্বাংশের সংখ্যালঘু ও সুবিধাবঞ্চিত শিয়া সম্প্রদায়ের কর্তৃপক্ষ অনলাইনে ম্যালওয়্যার ব্যবহার করছে।
যেখানে যাই ঘটুক, সৌদিতে যে সোশাল মিডিয়া মানুষের কাছে খরার বৃষ্টির হয়ে দেখা দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই।
সূত্র : বিজনেস ইনসাইডার

ব্যক্তিত্বের হদিস দেবে ফেসবুকের টাইমলাইন

ফেসবুকের সঙ্গে খেলাচ্ছলে বহু সময় কাটান অনেকেই। কিন্তু অচেনা মানুষের চরিত্রের বহু খুঁটিনাটি সঠিকভাবে বোঝার চাবিকাঠি লুকিয়ে রয়েছে ওর মধ্যেই, সেটা জানা আছে কি? অন্তত কাননাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের সমীক্ষা সেটাই বলছে। পরীক্ষার নমুনা হিসেবে ১০০ জনের ফেসবুক অ্যাকাউন্ট বেছে নিয়েছিলেন তাঁরা। নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানানোর জন্য ওই ফেসবুক ব্যবহারকারীদের বিশেষ ফর্ম পূরণ করতেও বলা হয়েছিল।
ফেসবুকে তাঁদের কার্যকলাপের ওপর নজর রাখছিলেন একদল কোডার। মোট ৫৩ ধরনের সূত্রের ভিত্তিতে বোঝার চেষ্টা চলছিল, নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষ কোনো ফেসবুকে কোনো নির্দিষ্ট কাজ বেশি করেন কি না। অন্যদিকে, শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ১০০ জনের চরিত্রের বিভিন্ন দিক আন্দাজ করতে বলা হয়েছিল সম্পূর্ণ অপরিচিত ৩৫ জন ব্যক্তিকে। গবেষণায় প্রকাশ, তাঁদের আন্দাজ অধিকাংশ ক্ষেত্রেই পুরোপুরি মিলে গিয়েছে।
দেখা গিয়েছে, বহির্মুখি চারিত্রিক বৈশিষ্ট্যকে ফেসবুকের মাধ্যমে সবথেকে সহজে বোঝা যায়। এই তালিকায় তার পরই রয়েছে উদারতা এবং গ্রহণযোগ্যতার মতো বৈশিষ্ট্য। উল্লিখিত ৫৩টি সূত্রের মধ্যে মাত্র একটির সাহায্যে বিবেকবান চরিত্রকে বোঝা যায়। কিন্তু কেউ স্নায়ুরোগে ভুগলে, তা বোঝার কোনো উপায় নেই।
তবে ২০১১ সালের পরে ফেসবুকের গঠনে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। আগে বন্ধুদের সমস্ত কাজকর্ম পর্দায় বড় করে দেখা যেত। কিন্তু এখন ফেসবুক-স্ক্রিনের ডানদিকের উপরের কোণের দিকে একটি ছোট বাক্সে তা সীমাবদ্ধ হয়ে গিয়েছে। ফলে কে কী করছে, তা কম চোখে পড়ায় চরিত্র নির্ধারণ প্রক্রিয়া কঠিনতর হয়েছে।

Tuesday, September 2, 2014

ইন্টারনেট গতি কার কেমন

ইন্টারনেটের গতি মাপার স্পিডটেস্ট নামের অনলাইনভিত্তিক প্রোগ্রামটি দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীদের কাছে ব্যাপক জনপ্রিয়। ব্রডব্যান্ড অথবা তারহীন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আসলে ঠিক কী পরিমাণ গতি ব্যবহারকারীদের সরবরাহ করছে, সেটা সহজে দেখা যায় এ টুলটি দিয়ে। ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজার থেকে নিজেদের ইন্টারনেট ব্যবহারের গতি সরাসরি অনলাইনে তো মাপা যায়ই, অ্যান্ড্রয়েড বা আইওএস কিংবা উইন্ডোজ স্মার্টফোনের জন্য স্পিডটেস্টের রয়েছে আলাদা আলাদা অ্যাপ। ফলে বহনযোগ্য বিভিন্ন যন্ত্রেও অ্যাপটি নামিয়ে ইন্টারনেটের গতি মাপা যাবে। এর পাশাপাশি গুগল ক্রোম ব্রাউজারের জন্য নির্দিষ্ট একটি অ্যাপ ছেড়েছে স্পিডটেস্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। প্রতিবার ক্রোম ব্রাউজার খোলার পর অথবা যখনই মনে হবে ইন্টারনেটের গতি কম পাচ্ছেন তখনই গতিটা পরখ করতে পারবেন হালকা-পাতলা সংস্করণের এই অ্যাপ দিয়ে। যেকোনো ব্রাউজার থেকে অনলাইনে গতি মাপতে চাইলে সরাসরি http://sh.st/tZgGl  নামের এই ওয়েব ঠিকানায় গিয়ে সেটা করতে পারবেন। শুধু ক্রোম ব্রাউজারের জন্য স্পিডটেস্টের নির্দিষ্ট অ্যাপটি ইনস্টল করা যাবে http://sh.st/tZgNn ঠিকানা থেকে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাব ব্যবহারকারীদের জন্য অ্যাপটি নামানো যাবে http://sh.st/tZhqIএই ওয়েব ঠিকানায় গিয়ে। এভাবে স্পিডটেস্টের মাধ্যমে ইন্টারনেট থেকে তথ্য নামানো এবং পাঠানো উভয় ক্ষেত্রের জন্য বর্তমান গতিটা গণনা করা যাবে।

Monday, December 16, 2013

ইন্টারনেট প্যাকেজের দাম বেঁধে দেবে বিটিআরসি


undefined

পর এবার প্রথমবারের মতো ইন্টারনেট ব্যান্ডউইথের মূল্য বেঁধে দিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই ইন্টারনেটের অসংখ্য প্যাকেজের বদলে ন্যূনতম কিছু প্যাকেজেই সীমাবদ্ধ করবে নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে বিটিআরসি মুঠোফোন কলরেটের উচ্চ এবং নিম্নসীমা বেঁধে দিয়েছিল।

জানা গেছে, প্রতি ১০০ এমবি ব্যান্ডউইথ ২০ টাকার নিচে নামিয়ে এনে নতুন করে প্যাকেজ নির্ধারণের উদ্যোগ নিতে যাচ্ছে বিটিআরসি। বিটিআরসি’র অভ্যন্তরীণ বৈঠকে বিষয়টি নির্ধারণ করা হলেও চূড়ান্ত করার আগে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যেই মোবাইল ফোন অপারেটরদের ডাকা হয়েছে।

এ বিষয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বলেন, গ্রাহকদের কথা চিন্তা করে বাধ্য হয়েই রেগুলেশনে নামতে হচ্ছে। তবে যা কিছু করা হোক না কেন আলোচনার মাধ্যমে সব ঠিক করা হবে।

গত ২৭ নভেম্বর বৈঠকের প্রথম বৈঠক ডাকা হয়েছিল। পরে সেটি বদলে ২ ডিসেম্বর এবং শেষে ৪ ডিসেম্বর করা হয়। কিন্তু শেষ দিকে একটি অপারেটর এলেও অবরোধের কারণ দেখিয়ে অন্যরা অপারগতা প্রকাশ করেছে।

অপারেটরদের মতে, মোবাইল ফোন ইন্টারনেটের বাজার এখনো ততটা পোক্ত হয়নি। সুতরাং এ ধরনের উদ্যোগ নেওয়ার আগে আরো খানিকটা সময় দেওয়া উচিত।

উল্লেখ্য,২০০৮ সালে বিটিআরসি প্রথম কলরেট সর্বনিম্ন ২৫ পয়সা এবং সর্বোচ্চ দুই টাকা বেঁধে দেয়। ২০১১ সালে স্থানীয় এসএমএস-এর মূল্য বেধে দেয়া হয় সর্বোচ্চ ৫০ পয়সা। আর আন্তর্জাতিক এসএমএস সর্বোচ্চ দুই টাকা। গত বছর বিটিআরসি সকল প্যাকেজে বাধ্যতামূলক ১০ সেকেন্ডের পালস চালু করে।

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd